সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

৯৯৯-এ ফোন : গৃহকর্মী নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ৩

আকাশবার্তা ডেস্ক :


রাজধানীর ইস্কাটন গার্ডেন এলাকা থেকে গৃহকর্মী নির্যাতনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে রমনা থানার পুলিশ। ইস্কাটন এলাকার এক বাসিন্দা ৯৯৯-এ ফোন করে নির্যাতনের ঘটনা পুলিশকে জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। ওই কর্মীকে উদ্ধার করা হয়। নির্যাতিত গৃহকর্মীর নাম শাওন (১২)। ওই কিশোর ইস্কাটন গার্ডেনে মো. ইকবালের বাসায় দুই বছর ধরে কাজ করে আসছে।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, ‘মো. ইকবাল, তাঁর স্ত্রী তামান্না ও ভাগনে তানজিল নানাভাবে শাওনকে নির্যাতন করতেন। নির্যাতনের বিষয়টি বুঝতে পেরে গতকাল এলাকার একজন ৯৯৯-এ ফোন করলে আমরা ওই এলাকায় গিয়ে শাওনকে উদ্ধার করি। উদ্ধারের পর দেখা যায়, শাওনের হাত-পাসহ সারা শরীরে আঘাতের চিহ্ন। তার শারীরিক অবস্থাও ভালো নয়। পরে গতকাল সন্ধ্যায় ইকবাল, তাঁর স্ত্রী তামান্না ও তানজিলকে গ্রেপ্তার করা হয়।’ প্রাথমিকভাবে তাঁরা নির্যাতনের প্রমাণ পেয়েছেন। ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করবে। শাওনকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানোর প্রস্তুতি চলছে।

উল্লেখ্য,ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও জরুরি পুলিশি সেবা পেতে জাতীয় হেল্প ডেস্ক হিসেবে গত বছর ১২ ডিসেম্বর ‘৯৯৯’ নম্বরটি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিনা খরচে ৯৯৯ নম্বরে ফোন করে নাগরিকেরা পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সের সেবা নিতে পারবেন। মুঠোফোন ও টেলিফোন উভয় মাধ্যমে ৯৯৯ নম্বরে ফোন করা যাবে। কোনো অপরাধ ঘটতে দেখলে, প্রাণনাশের আশঙ্কা দেখা দিলে, কোনো হতাহতের ঘটনা চোখে পড়লে, দুর্ঘটনায় পড়লে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে, জরুরিভাবে অ্যাম্বুলেন্সের প্রয়োজন হলে ওই নম্বরে ফোন করে সাহায্য চাওয়া যাবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930