মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

কোস্টারিকার বিপক্ষে ২-০ গোলে জিতল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক :


নাভাস দেয়াল হয়ে দাঁড়ালেন। সেই দেয়ালে একের পর এক ধাক্কা খেল ব্রাজিলের আক্রমণ। শেষদিকে নাটকীয়ভাবে বাতিল হল নেইমারদের পেনাল্টি। সেই নাটকের শেষে নতুন নাটকের হিরো হলেন কৌতিনহো, নেইমার। অতিরিক্ত সময়ের ছয় মিনিটের প্রথম মিনিটে একজন, শেষ মিনিটে গোল করলেন আরেকজন। তাতে ব্রাজিল জিতল ২-০ গোলে।
এদিন ৪-২-৩-১ ফর্মেশনে খেলা শুরু করে। কোস্টারিকা বেশি রক্ষণাত্মক কৌশল নেয়, ৫-৪-১।রক্ষণাত্মক ফর্মেশন বেছে নিলেও প্রথমার্ধে আক্রমণে এতটুকু পিছিয়ে ছিল না কোস্টারিকা। ব্রাজিল সেই তুলনায় প্রথম ৪৫ মিনিটে নিজেদের মানের ফুটবল খেলতে পারেনি। ৬৭ শতাংশ সময় বল নিয়ন্ত্রণ করলেও গোলমুখে গোছালো আক্রমণ সেই অর্থে ছিল না।

তৃতীয় মিনিটে কৌতিনহো একটি সুযোগ পেয়েছিলেন। কিন্তু সেটি উড়িয়ে মারেন। কোস্টারিকার রুইজ বক্সের কোনায় ভুল পাসে বল দেন তাকে। কৌতিনহো ভালো পজিশনে থেকেও বল নিয়ে ভেতরে ঢোকেননি। জায়গায় দাঁড়িয়ে শট নিয়ে বারের উপর দিয়ে মারেন।

১৩তম মিনিটে কোস্টারিকার সেলসো বর্জেস দারুণ একটি সুযোগ মিস করেন। ডান দিকে বল নিয়ে বক্সের ভেতর ঢুকে পড়েন ক্রিস্টিয়ান গামবোয়া। কাটব্যাক করে তিনি বল দেন বর্জেসকে। আগুয়ান বর্জেস সেটি জালের দিকে পুশ করতে গিয়ে বাইরে মারেন।

২৬তম মিনিটে অফসাইডের কারণে ব্রাজিলের গোল বাতিল হয়। বক্সের বাইরে থেকে উইলিয়ান বল দেন জেসাসকে। তিনি বল পায়ে নিয়েই জোরালো শটে জালে পাঠান। লাইন্সম্যান জানিয়ে দেন অফসাইড!

পরের মিনিটে নেইমার গোলরক্ষকের সামনে ওয়ান-টু-ওয়ান পরিস্থিতি সৃষ্টি করেও গোল পেতে ব্যর্থ হন। কোস্টারিকা গোলরক্ষক নাভাস বার ছেড়ে বেরিয়ে এসে নেইমারের পা থেকে বল সরিয়ে দেন।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৪৯তম মিনিটে সংঘবদ্ধ একটি আক্রমণে কোস্টারিকাকে কাঁপিয়ে দেয় ব্রাজিল। বক্সের ভিড় থেকে হেড করেন জেসাস। সেটি বারে গেলে বল আবার ফিরে আসে বক্সে। এবার কৌতিনহো গোলমুখে শট নিলে গামবোয়া সেটি ফিরিয়ে দেন।

দ্বিতীয়ার্ধে সময় যত বাড়তে থাকে ব্রাজিলের আক্রমণের ধারও তত বাড়তে থাকে। কিন্তু কোনোভাবেই গোল নামের ‘সোনার হরিণে’র দেখা মেলেনি।

৭৮তম মিনিটে সেই নাটকীয় মুহূর্তে। কালভোর সঙ্গে বল দখলের লড়াইয়ে কোস্টারিকার বক্সের ভেতর পড়ে যান নেইমার। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। ভিডিও রেফারির নির্দেশে রিপ্লে দেখে রেফারি পেনাল্টি বাতিল করেন। দেখা যায়, কালভো হালকা স্পর্শ করেন নেইমারকে। তাতেই ব্রাজিলীয় তারকা মাটিতে পড়ে যান। রিপ্লে দেখে রেফারি নেইমারের ‘অভিনয়’ বুঝতে পেরে বলে দেন, এটি পেনাল্টি নয়।

ব্রাজিল প্রথমার্ধের চেয়ে দ্বিতীয়ার্ধে বেশি ভালো খেলেছে।

ফল আসে অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে। বক্সের ভেতর ফিরমিনহোর পাস থেকে হেড করেন জেসাস। দূর থেকে ছুটে এসে সেই বল জালে পাঠান কৌতিনহো। খেলা শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে দ্বিতীয় গোল করেন নেইমার।

গ্রুপ পর্বে ব্রাজিলের শেষ ম্যাচ ২৮ জুন, সার্বিয়ার বিপক্ষে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০