মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

লক্ষ্মীপুরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষ : নারীসহ আহত ৫

আকাশবার্তা ডেস্ক :


লক্ষ্মীপুরের রায়পুরে বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাজিল ও আর্জেটিনা দুই সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন নারীসহ আহত হয়েছেন ৫ জন। আহতদের দু’জনকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার উপজেলার রায়পুর ইউনিয়নের দেবীপুর গ্রামের নূরানী মাদ্রাসা এলাকায়। এ ঘটনায় উভয়পক্ষের পরিবারে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, “তোরা (আর্জেটিনা) ৩ গোল খাইছত আর আমরা (ব্রাজিল) ২ গোল দিছি” এ কথা আর্জেটিনা সমর্থক মোঃ সবুকে (২০) বলে ব্রাজিলের সমর্থক মোঃ ইউসুফ (২১)। এতেই ক্ষিপ্ত হয়ে সবু ইউসুফকে এলোপাতাড়ি কিল-ঘুসি দিয়ে আহত করে। পরে খবর পেয়ে সবুর বড় ভাই বিল্লাল (২৪) আবারো ইউসুফকে মাথায় আঘাত করে জখম করে। এতেও ক্ষ্যান্ত না হয়ে সবুর চাচাতো ভাই সবুজ ইউসুফের বাড়ীতে গিয়ে ইউসুফের মা তৈয়মের নেছাকে (৪০) মারধর করে। আহত ইউসুফকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাৎক্ষনিক সবুও হাসপাতালে গিয়ে ভর্তি হয়।

এ ঘটনায় আহত ইউসুফ বলেন, ঘটনার সময় বাড়ীর সামনে চা-দোকানে বসে আমরা ৫/৬ জন খেলা দেখছিলাম। এ সময় আমার বাড়ীর সবু নামের আর্জেটিনা সমর্থককে দুষ্টামি করে বলি-“তোরা ৩ গোল খাইছত আর আমরা ২ গোল দিছি” এ কথা বলার সাথে সাথে সবুসহ তার ৩ ভাই আমাকে এলোপাতাড়ি মারতে থাকে এবং বোতল ও চা-দোকানে কাপ-পিরিজ দিয়ে মাথায় আঘাত করে জখম করে। অভিযুক্ত সবু বলেন, সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছে। পরে এলাকার মেম্বার ও মুরব্বিরা মিলমিশ করে দিবে।

স্থানীয় ওয়ার্ড ইউপি সদস্য ভুট্টু খান বলেন, ব্রাজিল ও আর্জেটিনার দেশ ও তাদের খেলোয়ারদেরকে আমরা কখনই দেখি নাই। টেলিভিশনের পর্দায় খেলা দেখে আমরা আনন্দ পাই। এ খেলা দেখা নিয়ে নিজেদের মধ্যে মারামারি করা দুঃখজনক। হাসপাতাল থেকে উভয়পক্ষ চিকিৎসা শেষে সুস্থ্য হয়ে আসলে মিমাংশা করে দেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০