মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রথমদিন শেষে ভারতের সংগ্রহ ৩৫৬/৩

স্পোর্টস ডেস্ক :

হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের ঐতিহাসিক টেস্ট ম্যাচ। টেস্ট মর্যাদা পাওয়ার ১৭ বছর পর এই প্রথম ভারতের মাটিতে টেস্ট খেলছে বাংলাদেশ। সিরিজের একমাত্র টেস্টটিতে প্রথমদিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ৩ উইকেট হারিয়ে ৩৫৬ রান করেছে স্বাগতিক ভারত।

এদিনের প্রথম সেঞ্চুরিয়ান বিজয়ের আউটের পর অধিনায়ক বিরাট কোহলিকে সঙ্গ দিতে মাঠে নামেন আজাঙ্কে রাহানে। তাকে সঙ্গে নিয়ে শেষ সেশনে এসে ওয়ানডে স্টাইলে ক্যারিয়ারের ১৬ তম সেঞ্চুরি তুলে নিয়েছেন কোহলি। ১৩১ বলে ১০ চারের সাহায্যে সেঞ্চুরি পূর্ণ করেছেন তিনি। আর দিন শেষে তাকে সঙ্গে নিয়েই অপরাজিত রয়েছেন ভারত অধিনায়ক। শেষ পর্যন্ত কোহলির সংগ্রহ করেছেন ১১১ আর রাহানে সংগ্রহে করেছেন ৪৫ রান।

বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ, মেহদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।

এর আগে, টসে জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠায় ভারতের অধিনায়ক বিরাট কোহলি। দিনের শুরুতে বল হাতে প্রথম ওভারেই তাসকিন আঘাত হানেন ভারতীয় শিবিরে। ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলে তাসকিনের ডেলিভারিতে বোল্ড আউট হন লোকেশ রাহুল। ২ রান করেই প্যাভিলিয়নমুখী হন ভারতীয় এ ওপেনার।

এরপর পুজারা ও বিজয় জুটিতে শক্ত অবস্থান তৈরি করলে এই জুটি ভাঙেন স্পিনার মেহদি হাসান মিরাজ। ৮৩ রান করা পুজারাকে মুশফিকের তালুবন্দি করে সাজঘরমুখি করেন মিরাজ। আর এরই সঙ্গে দীর্ঘ সময়ের উইকেটের অপেক্ষা ঘুঁচে বাংলাদেশের।

চা বিরতির পর সেঞ্চুরি পূর্ণ করা মুরালি বিজয়কে বোল্ড করে সাজঘরে পাঠান স্পিনার তাইজুল ইসলাম। ফেরার আগে ১৬০ বল খেলে বিজয় করেছেন ১০৮ রান। এর আগে টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। ১৫২ বলে ১১ চার ও এক ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেছেন ভারতীয় দলের এই ওপেনার।

সংক্ষিপ্ত স্কোর :
ভারত: ৩৫৬/৩ (৯০ ওভার) বিরাট কোহলি ১১১, মুরালি বিজয় ১০৮, পূজারা ৮৩, রাহানে ৪৫; তাসকিন ১/৫৮, তাইজুল ১/৫০ ও মিরাজ ১/৯৩।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০