সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট
নিহত ফয়সলের ফাইল ছবি

লক্ষ্মীপুরের যুবক সৌদি আরবে দুর্ঘটনায় নিহত

প্রতিনিধি, রামগতি (লক্ষ্মীপুর) :


সৌদি আরবের হাইলি শহরে এক মর্মান্তিক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের যুবক নাছির উদ্দিন ফয়সল (৩০) নিহত হয়েছেন। রোববার (২৪ জুন) রাতে ওই দেশের একটি রেললাইন নির্মাণ সামগ্রীর কারখানায় দুর্ঘটনায় তার মৃত্যু হয়। নিহতের বড়ভাই জসিম আযম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ফয়সল লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নের পশ্চিম কলাকোপা গ্রামের মৃত মাস্টার আবদুস শহিদের ছেলে।

স্বজনরা জানান, সংসারে অভাব গোছাতে বিগত ৭ বছর আগে সৌদি আরবে যান ফয়সল। ৫ মাস আগে দেশে এসে বিয়ে করেছেন। বিয়ের পর দেড় মাস বাড়িতে থেকে ফের সৌদিতে কর্মস্থলে ফিরে যান। রোববার রাতে কারখানার একটি মেশিন পরিস্কার করার সময় এ দুর্ঘটনা ঘটে।

ফয়সলের মৃত্যুর খবরে বৃদ্ধা মা, স্ত্রী, পরিবারের লোকজন ও স্বজনরা আহাজারি করছেন। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031