বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

লক্ষ্মীপুরে পৃথকস্থান থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ থানা এলাকার পৃথকস্থান থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৯ জুন) দুপুরে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এরআগে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন চরশাহী ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামের একটি পুকুর থেকে ফয়সাল এবং পার্শ্ববর্তী রাজাপুর গ্রামের একটি বাঁশ বাগান থেকে সাইফুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত ফয়সাল স্থানীয় মোস্তফার ছেলে অপর নিহত সাইফুল মমতাজ মিয়ার ছেলে বলে জানা গেছে।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, চরশাহী ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামের একটি পুকুরে ফয়সালের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। স্বজনরা বলছেন, সম্পদের লোভে বড় ভাবী মেহেরী পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। এরআগেও তাকে বিভিন্ন বিষক্রিয়া প্রয়োগ করে হত্যার চেষ্টা চালায় বলে স্বজনরা দাবি করেন।

অপরদিকে পারিবারিক কলহের জের ধরে স্বামী স্ত্রীর বাকবিতন্ডার পর সাইফুলের ঝুলন্ত লাশ পাওয়া যায়। নিহতের ভাই সাহবুদ্দিনের দাবি, রাতে স্ত্রীর খোঁজে শ্বশুর বাড়ি যাওয়ার পর সে আর ফিরে আসেনি। কিন্তু সকালে বাড়ির পাশের একটি বাঁশ বাগানে সাইফুলের ঝুলন্ত লাশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে হত্যাকান্ড ঘটিয়ে তার লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) জাফর আহম্মেদ জানান, পৃথকস্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনা সন্দেহজনক হওয়ায় ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১