সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক  :


কুয়ালালামপুরের নিজ বাড়িতে সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার (০৩ জুলাই) স্থানীয় সময় বেলা তিনটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। নাজিব রাজাকের পারিবারিক সূত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। বুধবার (০৪ জুলাই) তাকে আদালতে তোলা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

নাজিব রাজাকের বিরুদ্ধে অভিযোগ, প্রধানমন্ত্রী থাকা অবস্থায় রাষ্ট্রীয় মালিকানাধীন বিনিয়োগ তহবিল ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদের (ওয়ানএমডিবি) অর্থ আত্মসাৎ করে নিজ ব্যাংক হিসাবে জমা করেছিলেন। তবে নাজিব এসব অভিযোগ অস্বীকার করেছেন।

এছাড়া গত মে মাসে নাজিব রাজাকের অ্যাপার্টমেন্টে তল্লাশি চালিয়ে বিভিন্ন মুদ্রায় প্রায় ৩ কোটি ডলারের সমপরিমাণ অর্থ উদ্ধার করে দেশটির পুলিশ। রাজাকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের অংশ হিসেবে তার অ্যাপার্টমেন্টে তল্লাশি চালানো হয়।

সূত্র : এবিসি নিউজ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031