সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

লক্ষ্মীপুরে সাংবাদিক মোবারক আর নেই

আকাশবার্তা ডেস্ক : 


লক্ষ্মীপুরের উদীয়মান তরুণ সাংবাদিক মো. মোবারক হোসেন আর নেই। আজ বুধবার ভোররাতে ঢাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন তিনি, (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজেউন)।

লক্ষ্মীপুর থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক এলান’ পত্রিকার নির্বাহী সম্পাদক ছিলেন তিনি। একজন সাংবাদিকের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংবাদকর্মীরা। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪০ বছর।

তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন দৈনিক লক্ষ্মীপুর সমাচার ও সাপ্তাহিক এলান পত্রিকার সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ। তিনি জানান, সর্বশেষ রাত ১২টায় কথা হয় মোবারকের সাথে। ভোররাতে হৃদরোগে আক্রান্ত হন তিনি। সঙ্গে সঙ্গেই নেয়া হয় হাসপাতালে। কিন্তু ততক্ষণে তিনি আর নেই। চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

সাংবাদিক মোবারকের মৃত্যুতে জেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সাংবাদিক নেতৃবৃন্দ মোবারকের মৃত্যুতে তাঁর পরিবারবর্গকে গভীর সমবেদনা জানিয়েছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930