সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

বোনকে ধর্ষণ করল বড় ভাই

আন্তর্জাতিক ডেস্ক :


ভারতের দিল্লিতে আবারও শিশুকন্যা ধর্ষণের ঘটনা ঘটেছে। বাড়িতেই কিশোর ভাইয়ের বিকৃত যৌন লালসার শিকার হয় আট বছরের বোন। গত সোমবার (০২ জুলাই) ঘটনাটি ঘটলেও নির্যাতিতা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার পর বুধবার বিষয়টি প্রকাশ্যে আসে। এমনটাই জানিয়েছে পুলিশ। যৌনাঙ্গে মারাত্মক আঘাত নিয়ে এখন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে শিশুটির। অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নির্যাতিতার বাবা মা দিল্লির আদর্শনগর এলাকায় থাকেন। ওই দম্পতি পেশায় দিনমজুর। সকালে ছেলে-মেয়েকে রেখে কাজে বেরিয়ে যান, সন্ধ্যায় ফিরে আসেন। সোমবারও একই নিয়মে তাঁরা বাড়ি থেকে বের হন। অভিযোগ, সেদিন মা-বাবা বেরিয়ে যেতে না যেতেই ছোট বোনের উপরে নারকীয় অত্যাচার চালায় কিশোর ভাই। তাকে মারধরও করা হয়।মা-বাবা বাড়ি ফিরে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় পরে রয়েছে তাঁদের মেয়ে। তড়িঘড়ি মেয়েকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিত্‍সকরা পরীক্ষার পরই জানিয়ে দেন, যৌন নির্যাতন হয়েছে শিশুটির ওপর। প্রাথমিক চিকিত্সার পর নির্যাতিতা নিজেই ডাক্তারদের জানায়, তার ভাই নারকীয় অত্যাচার চালিয়েছে। এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে শিশুটি।

নির্যাতিতাকে দেখতে বুধবারই হাসপাতালে যান দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল। এক বিবৃতিতে তিনি বলেন, ‘শিশুটির অবস্থা আশঙ্কাজনক। এই মুহূর্তে বেশ কয়েকটি জটিল অস্ত্রোপচার জরুরি। তবে তার শারীরিক অবস্থার উন্নতি না হলে অস্ত্রোপচারও সম্ভব হবে না।’‌

উল্লেখ্য, দিল্লি পুলিশের তথ্য বলছে, প্রতিদিন রাজধানীতে অন্তত দু’জন শিশুকন্যা ধর্ষণের অভিযোগ দায়ের হয়। ২০১৭-এর এপ্রিল মাস পর্যন্ত রাজধানীতে শিশুকন্যা ধর্ষণের ২৭৮টি কেস ফাইল হয়েছিল। চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত তা বেড়ে হয়েছে ২৮২। গতবছর গোটা দেশে শিশুকন্যা ধর্ষণের ৮৯৪টি অভিযোগ জমা পড়ে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031