মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

৫৫ বছর আগে ব্রাজিলকে হারিয়েছিলো বেলজিয়াম !

স্পোর্টস ডেস্ক :


সবচেয়ে বেশি বিশ্বকাপ জেতা দল ব্রাজিল একবার দাপটের সাথেই রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। তাদের প্রতিপক্ষ ইউরোপের পরাশক্তি বেলজিয়াম। পাওয়ার ফুটবল খেলে অভ্যস্ত বেলজিয়ামের সঙ্গে ব্রাজিলের নান্দনিক ফুটবল কতটা কুলোতে পারবে সেটি দেখা যাবে কোয়ার্টার ফাইনালে। তবে দু’দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান ব্রাজিল সমর্থকদের জন্য স্বস্তিদায়কই বটে। বর্তমান সময়ে বেলজিয়াম শক্তিশালী হলেও নাম যশ এবং খ্যাতিতে ব্রাজিলের থেকে অনেক পিছিয়ে তারা।
সর্বশেষ, ৫৫ বছর আগে ব্রাজিলের বিপক্ষে জয় পেয়েছিল রেড ডেভিল খ্যাত বেলজিয়ানরা। ১৯৬৩ সালে এক প্রীতি ম্যাচে জিতো-গিলমারের ব্রাজিলকে ৫-১ ব্যবধানে হারিয়েছিল বেলজিয়াম। সেটাই বেলজিয়ামের প্রথম এবং শেষ। এরপর দীর্ঘ ৫৫ বছরে তিনবারের মোকাবেলায় একবারও শেষ হাসি হাসতে পারেনি বেলজিয়াম।
১৯৬৫ সালে দ্বিতীয় মোকাবেলায় পেলের হ্যাটট্রিকে ৫-০ ব্যবধানে বেলজিয়ামকে হারিয়েছিল তখনকার ব্রাজিল। এরপর ১৯৮৮ সালে জিওভান্নির জোড়া গোলে বেলজিয়ামকে ২-১ ব্যবধানে হারিয়েছিল সেলেসাওরা। বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে মাত্র একবারই মোকাবেলা করেছে ব্রাজিল। ২০০২ সালে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে রিভালদো এবং রোনালদোর জোড়া গোলে ২-০ ব্যবধানে জয় পেয়েছিল ০২ সালের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
২০০২ সালের পর ২৩৯টি ম্যাচ এবং ৬৩টি ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেললেও বেলজিয়ামের বিপক্ষে নামা হয়নি ব্রাজিলের। এই সময়ে আর্জেন্টিনার বিপক্ষে সর্বোচ্চ ১৮টি ম্যাচ খেলেছে সেলেসাওরা। তবে, ইউরোপিয়ান প্রতিপক্ষের দিক দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ৭টি ম্যাচ খেলেছে ব্রাজিল। সব মিলিয়ে জমজমাট একটি ম্যাচের অপেক্ষায় রয়েছে পুরো বিশ্ব।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০