সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরের তেওয়ারীগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ড : ১০ লাখ টাকার ক্ষতি

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর সদর উপজেলার পুরাতন তেওয়ারীগঞ্জ বাজারে রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি দোকানঘর পুঁড়ে যায়। এতে ব্যবসায়ীদের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেন।
খবর পেয়ে লক্ষ্মীপুর থেকে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন প্রায় ঘন্টাব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত সম্পর্কে সঠিক কারণ জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী শামছুল আলম, আলী হোসেন ও ব্যবসায়ীরা জানান, দুপুরে হঠাৎ করে বাজারের দক্ষিণে ইউনিয়ন পরিষদ ভবনের পাশে আগুনের লেলিহান শিখা উঠতে দেখা যায়। মূহুর্তেই আগুণ ছড়িয়ে পড়লে বাজারের জামাল উদ্দিনের ট্রেইলার্স দোকান, নাছির উদ্দিনের কনফেশনারী দোকান, আবদুস সহিদ কাজলের মুদি দোকান ও মারফত উল্যার ফলের দোকানের সব মালামাল পুঁড়ে যায়।
বাজার বণিক সমিতির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম খান জানান, ৩ দিনের ইজতেমার শেষদিনে আখেরি মুনাজাতে অংশ নেওয়ার জন্য ব্যবসায়ী জামাল হোসেন, নাছির উদ্দিন, আবদুস সহিদ দোকান বন্ধ করে ইজতেমায় চলে যান। তাদের অনুপস্থিতিতে আগুন লেগে ৪টি  দোকানের সব মালামাল পুঁড়ে যায়।
তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর হোসেন ভুলু বলেন, পরিষদের পাশে আগুন লেগে ৪টি দোকান পুঁড়ে গেছে। প্রায় ১০ লাখ টাকার সম্পদ পুঁড়ে যায়। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস গিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930