সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

রণজিৎ সরকারের লেখা পাঁচটি গ্রন্থ বইমেলায়

আকাশবার্তা ডেস্ক :

সাহিত্যিক ও সাংবাদিক রণজিৎ সরকার নিয়মিত গল্প ও উপন্যাস লিখে যাচ্ছেন। তার প্রকাশিত বইয়ের সংখ্যা গল্প-উপন্যাস মিলিয়ে ৩২টি। এবারের বইমেলায় রণজিৎ সরকারের শিশু ও কিশোরদের জন্য চারটি ও বড়দের একটিসহ পাঁচটি বই এসেছে। এর মধ্যে জাতীয় চার নেতার জীবনির উপর লেখা বইটির নাম ‘গল্পে গল্পে জাতীয় চার নেতা’। বইটি প্রকাশ করেছে শব্দশৈলী। রূপপ্রকাশন থেকে এসেছে একটি কিশোর উপন্যাস ‘ফার্স্ট গার্লের সেলফি কা-’। উপন্যাসের কাহিনি সেলফি নিয়ে। ‘সুম্মিতা নিয়মিত স্কুলে যায়’ শিক্ষামূলক গল্পের বই। বইটি প্রকাশ করেছে শিশুরাজ্য প্রকাশন। বাবুই থেকে এসেছে ভ্রমণভিত্তিক গল্পের বই ‘পরীর সাথে দেশ ঘুরি’। বড়দের জন্য এসেছে রোমান্টিক প্রেমের উপন্যাস ‘ক্যাম্পাসের প্রিয়তমা’। বইটি প্রকাশ করছে শব্দশৈলী।
বইমেলা ছাড়াও ঘরে বসে বইগুলো পেতে চাইলে যোগাযোগ করুন, এই ঠিকানায়-www.rokomari.com, ফোন- ০১৫১৯৫২১৯৭১- এবং ১৬২৯৭-এই নম্বরে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930