সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

ম্যাক্সসহ চট্টগ্রামের সব বেসরকারি হাসপাতাল বন্ধ ঘোষণা

আকাশবার্তা ডেস্ক : 


চট্টগ্রামে সাংবাদিক কন্যা রাফিদা খান রাইফার মৃত্যুর ঘটনায় অভিযোগের মুখে থাকা ম্যাক্স হাসপাতালসহ পাঁচটি বেসরকারি হাসপাতালে র‌্যাবের অভিযানের প্রতিবাদে মহানগরী, জেলা, উপজেলাসহ সকলস্তরের প্রাইভেট প্র্যাকটিসসহ ডায়াগনস্টিক সেন্টার, বেসরকারি ক্লিনিক-হাসপাতালে চিকিৎসাসেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।রোববার দুপুরে (০৮জুলাই) নগরীর জিইসি মোড়ে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কার্যালয়ে জরুরি সভা শেষে প্রাইভেট হসপিটাল অ্যান্ড ল্যাব ওনারস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. লিয়াকত আলী খান এ ঘোষণা দেন। ম্যাক্স হাসপাতালের পরিচালক সাংবাদিকদের বলেন, হাসপাতালগুলোতে ভর্তি থাকা রোগীরা এই ঘোষণার আওতায় পড়বেন না; তাদের চিকিৎসা চলবে। এছাড়া বেসরকারি চিকিৎসকরা প্রয়োজনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে রোগীদের সেবা দিতে পারবেন।

তবে সংগঠনটির সভাপতি ডা. আবুল কাশেম স্বাক্ষরিত এক বিবৃতিতে হাসপাতাল-ক্লিনিক বন্ধ করার কারণ হিসেবে সাংবাদিক কর্তৃক বেসরকারি চিকিৎসা সেবাপ্রতিষ্ঠানের উপর নগ্ন হামলার প্রতিবাদে এ ঘোষণা দেওয়া হয়েছে বলে জানানো হয়। সভা শেষে বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান মালিক সমিতির সাধারণ সম্পাদক ডা. লিয়াকত আলী সাংবাদিকদের এসব তথ্য জানান। কর্মসূচির অংশ হিসেবে নগরীর বিভিন্ন প্যাথলজিক্যাল ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টারের সেবাও বন্ধ থাকবে।

ডা. লিয়াকত আলী গণমাধ্যমকে বলেন, নগরীর বেসরকারি ম্যাক্স হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানের প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিভিন্ন সরকারি হাসপাতালের জরুরি বিভাগে সেবা দেওয়া অব্যাহত রাখতে চিকিৎসকদের প্রতি অনুরোধও জানান তিনি। যেসব রোগী এরইমধ্যে হাসপাতাল-ক্লিনিকগুলোতে ভর্তি আছেন মানবিক কারণে তাদের চিকিৎসা সেবা দেওয়া হবে বলেও জানান এই চিকিৎসক।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) চট্টগ্রাম জেলা শাখার সভাপতি ডা. মুজিবুল হক খান জানান, বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান মালিক সমিতির এই সিদ্ধান্তে বিএমএ একাত্মতা প্রকাশ করেছে।

এরআগে সকালে নগরীর ম্যাক্স, মেট্রোপলিটন, সিএসসিআর, রয়েল ও ল্যাব এইড হাসপাতালে অভিযান শুরু করে র‌্যাব। অভিযানে এসব হাসপাতালগুলোর নানা অসঙ্গতি ধরা পড়ে। বিশেষ করে এক সাংবাদিক কন্যার মৃত্যুর ঘটনায় অভিযোগের মুখে থাকা ম্যাক্স হাসপাতালের আতঙ্কিত হওয়ার মতো ত্রুটি-বিচ্যুতি ধরা পড়ে র‌্যাবের অভিযানে।

এদিকে, হাসপাতাল মালিকদের এই ঘোষণার সঙ্গে সংহতি প্রকাশ করেছেন বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি মুজিবুল হক খান। রোববার বেলা সাড়ে ১১টার দিকে মেহেদীবাগ এলাকার ম্যাক্স হাসপাতাল, ওআর নিজাম রোডের মেট্রোপলিটন হাসপাতাল আর প্রবর্তক মোড়ের সিএসসিআর হাসাপাতালে একযোগে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্বে রয়েছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি হিসেবে ডা. দেওয়ান মাহমুদ মেহেদি হাসানও উপস্থিত রয়েছেন সেখানে।

উল্লেখ্য, গত ২৯ জুন গলা ব্যথা নিয়ে নগরীর মেহেদীবাগের বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভর্তি হওয়া দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার রুবেল খানের শিশুকন্যা রাইফা শুক্রবার রাতে মারা যায়। অভিযোগ ওঠে কতর্ব্যরত চিকিৎসক ও নার্সদের অবহেলার কারণে এ ঘটনা ঘটেছে।

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930