মঙ্গলবার ১৬ই জুন, ২০২৬ ইং ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

রায়পুরে কোটা নিয়ে ফেসবুকে উস্কানীমূলক স্ট্যাটাস দেয়ায় কলেজছাত্র গ্রেপ্তার

আকাশবার্তা ডেস্ক : 


লক্ষ্মীপুরের রায়পুরে কোটাবিরোধী আন্দোলন নিয়ে ফেসবুকে উস্কানীমূলক স্ট্যাটাস দেওয়ার অভিযোগে মোঃ জুবায়ের হোসেন (২২) নামে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করছে পুলিশ। শনিবার (0৭ জুলাই) সকালে রায়পুর উপজেলার মিতালী বাজার নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এরআগে, রায়পুর থানার এসআই মোতাহের হোসেন বাদী হয়ে থানায় তথ্য প্রযুক্তি আইনে এ বিষয়ে মামলা দায়ের করেন। জুবায়ের হোসেন রায়পুর উপজেলার চরআবাবিল ইউনিয়নের ট্যাংগুয়ার চর এলাকার মাওঃ আবদুল কাদেরের ছেলে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, কোটাবিরোধী আন্দোলনের শুরু থেকে জুবায়ের আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন উস্কানিমূলক স্ট্যাটাস দিয়ে আসছে। সকালে গোপন সংবাদের ভিত্তিতে মিতালী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০