সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

সেই প্রিয়া বিজ্ঞাপনে, পারিশ্রমিক কত জানেন?

বিনোদন ডেস্ক :


ভারতীয় তরুণী প্রিয়ার চোখের ইশারার কথা মনে আছে? অনলাইন দুনিয়ায় হঠাৎ করেই তারকাখ্যাতি পেয়ে যান ১৮ বছরের তরুণী প্রিয়া প্রকাশ ওয়ারিয়র। ২৯ সেকেন্ডের ভিডিও ক্লিপিং ঝড় তোলে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামসহ সামাজিক যোগাযোগের সব মাধ্যমে। সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে প্রিয়া অপেক্ষা করছিলেন বড় কোনও কাজের। তার কাছে অনেকেই বিভিন্ন রকম অফার নিয়ে হাজির হয়েছেন। কিন্তু প্রিয়া বুঝেশুনে পথ চলতে চেয়েছেন। এবার একটি বিজ্ঞাপনচিত্রের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সেই আলোচিত প্রিয়া।

নতুন এই বিজ্ঞাপনে কাজ করার জন্য প্রিয়া নিয়েছেন এক কোটি রুপি। ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, আগামী শুক্রবার থেকে বিজ্ঞাপনচিত্রটির শুটিং শুরু হবে। এরই মধ্যে প্রিয়ার সঙ্গে চুক্তি হয়ে গেছে। এই একটি বিজ্ঞাপনের জন্য তাকে এক কোটি রুপি পারিশ্রমিক দেয়া হচ্ছে। একজন নতুনের জন্য তা অবশ্যই অনেক বড় অঙ্ক।

এদিকে বলিউডের একাধিক সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন প্রিয়া। কিছুদিন আগেই ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছিল, রোহিত শেঠি পরিচালিত ‘সিম্বা’ছবিতে রণবীর সিংয়ের বিপরীতে অভিনয় করবেন প্রিয়া।কিন্তু পরে অজানা কারণে তা আর হয়নি। এখন এই ছবিতে অভিনয় করছেন সাইফ আলী খানের মেয়ে সারা আলী খান। তবে প্রিয়াকে শিগগিরই বলিউডের সিনেমায় দেখা যাবে। নিজেকে সেভাবেই প্রস্তুত করছেন এই তরুণী।

শোবিজপাড়ায় নতুন কোনও কাজ নিয়ে তেমন আলোচনা তৈরি করতে না পারলেও ইনস্টাগ্রামে প্রিয়া প্রকাশ ওয়ারিয়রের অনুসারীর সংখ্যা প্রায় কোটির কাছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930