সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে এসএমকে হসপিটালের উদ্যোগে বিনামূল্যে ৭০ রোগীর চোখের ছানী অপারেশন

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বেসরকারি ক্লিনিক এসএমকে হসপিটালের উদ্যোগে বিনামূল্যে ৭০ জন রোগীর চোখের ছানী অপারেশন করা হয়েছে।
রোববার সকাল ১১টার দিকে এ বিনামূল্যের চক্ষু চিকিৎসা ও চক্ষু অপারেশন ক্যাম্পের উদ্বোধন করেন, ওই হাসপাতালের চেয়ারম্যান এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের চীফ ইঞ্জিনিয়ার একেএম ফখরুল ইসলাম পেয়ারু।
এছাড়াও ওই ক্যাম্পে ৬ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়। ক্যাম্পের সহযোগিতায় ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডশীপ।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জয়নাল আবেদীন, চন্দ্রগঞ্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি ওবায়দুল হক পাটোয়ারী, স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডশীপের প্রতিনিধি মো. সালাহ উদ্দিন,  চক্ষু বিশেষজ্ঞ ডা. মইনুল হোসেন, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মুজাহিদুল ইসলাম আসিফ প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930