মঙ্গলবার ১৬ই জুন, ২০২৬ ইং ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

চন্দ্রগঞ্জে এক কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী ও তার সহযোগী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে এক কেজি গাঁজাসহ পারুল বেগম নামে এক নারী মাদক ব্যবসায়ী ও তার সহযোগী মোঃ মিলনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টায় চন্দ্রগঞ্জ থানাধীন আমানীলক্ষ্মীপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে তাদের দুইজনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারকৃত পারুল বেগম (৪৮) আমানীলক্ষ্মীপুর গ্রামের মোঃ হানিফের স্ত্রী ও সহযোগী মিলন (২৩) পূর্ব জামিরতলী গ্রামের আব্দুল খালেকের পুত্র।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী চলমান অভিযানের অংশ হিসাবে চন্দ্রগঞ্জ থানার এসআই বেলায়েত হোসেন, এএসআই মিজানুর রহমানসহ সঙ্গীয় ফোর্স রাত ৮টার দিকে আমানীলক্ষ্মীপুর এলাকায় অভিযান চালায়। এ সময় পৃথক দুটি প্যাকেটে মোড়ানো এক কেজি গাঁজাসহ তাদের দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ এক কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী পারুল বেগম ও তার সহযোগী মিলনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০