বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

শুরুতেই তাসকিনের জোড়া আঘাত

স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশকে ফলো-অন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে স্বাগতিক ভারত। হায়দরাবাদ টেস্টে আবারও নাটকীয় মোড় নিচ্ছে। দ্বিতীয় ইনিংসের শুরুতেই জোড়া আঘাত হেনেছেন স্পিডস্টার তাসকিন আহমেদ। তুলে নিয়েছেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মুরালি বিজয় এবং লোকেশ রাহুলের উইকেট।

প্রথম ইনিংসেও লোকেশ রাহুলকে প্রথম ওভারেই আউট করেছিলেন তিনি। এবার তার প্রথম শিকার হলেন মুরালি বিজয়। ডানহাতি এই পেসারের বলে কাট করতে গিয়ে উইকেটরক্ষকক মুশফিকুর রহিমকে ক্যাচ দিয়ে ৭ রানে থামেন বিজয়। ভারতের দলীয় রান তখন ১২। পরবর্তী ওভারে এসে আবারও আঘাত হানেন তাসকিন। এবার তার শিকারে পরিণত হন লোকেশ রাহুল। তরুণ ডানহাতি পেসারের অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে উইকেটরক্ষক মুশফিকুর রহিমকে ক্যাচ দেন লোকেশ রাহুল।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের রান ২ উইকেটে ৩৬। উইকেটে আছেন চেতেশ্বর পুজারা এবং বিরাট কোহলি। ভারতের লিড ৩৩৭ রান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০