সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

চন্দ্রগঞ্জে ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে চন্দ্রগঞ্জ থানাধীন মান্দারী ইউপির মিয়াপুরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুই নারী হলো, ওই এলাকার চৌকিদার বাড়ির মোঃ শাহজাহানের স্ত্রী মোসাঃ বকুল বেগম (৩৫) ও মৃত মোতালেবের স্ত্রী হোসনেয়ারা বেগম (৫০)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসাবে চন্দ্রগঞ্জ থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায়। চন্দ্রগঞ্জ থানার এসআই আব্দুল হান্নান মিয়াজী, এসআই মো. শাহজালাল, এএসআই মো. আলাউদ্দিন ও এএসআই মো. মোনায়েমসহ সঙ্গীয় ফোর্স শুক্রবার রাতে মান্দারী ইউপির মিয়াপুরা এলাকার চৌকিদার বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন। এ সময় তাদের নিয়ন্ত্রণে রাখা ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031