সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশের স্পিন কোচ সুনীল যোশি

স্পোর্টস ডেস্ক :

ভারতের প্রধান কোচ অনিল কুম্বলের পরামর্শে সুনীল যোশিকে কোচ হিসেবে নির্বাচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও আপাতত শ্রীলঙ্কা সিরিজের জন্য তাকে নিয়োগ দেওয়া হচ্ছে। শ্রীলঙ্কা সিরিজে তার কাজে সন্তুষ্ট হলে দীর্ঘমেয়াদী চুক্তি করবে বোর্ড।

রোববার এ প্রসঙ্গে বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান হায়দরাবাদে উপস্থিত সাংবাদিকদের বলেছেন, ‘যোশির সঙ্গে আমাদের কথা হয়েছে। শ্রীলঙ্কা সফরে আমরা ওকে রাখতে চাই। ওখানে ওর কাজ দেখে তার পর দীর্ঘমেয়াদে রাখার ব্যাপারে সিদ্ধান্ত হবে। আপাতত শ্রীলঙ্কা সফরে আমরা তাকে পাচ্ছি।’

রুয়ান কালপাগে বরখাস্ত হওয়ার পর থেকেই একজন স্পিন কোচ খুঁজছিল বিসিবি। ভালো মানের কাউকে না পাওয়াতে বোর্ড সাহায্য চেয়েছিল অনিল কুম্বলের। আর বেশ কয়েক বছর ধরেই ভারতীয় এই স্পিনার বাংলাদেশ দলের দায়িত্ব নিতে আগ্রহীও ছিলেন। পরবর্তীতে মধ্যস্থতাকারী হিসেবে অনিল কুম্বলে থাকায় যোশির জন্য কাজটি সহজ হয়ে যায়। যদিও তিনি চেয়েছিলেন চুক্তিটা দীর্ঘ সময়ের জন্য। ইতোমধ্যে শুক্রবার হায়দরাবাদে উপস্থিত বিসিবি পরিচালক ও বোর্ড সভাপতির সঙ্গে আলোচনা হয়েছে যোশির।

উল্লেখ্য, ভারতের হয়ে ১৫টি টেস্ট ও ৬৯ ওয়ানডে খেলেছেন ভারতীয় এই সাবেক ক্রিকেটার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930