মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

বিএনপির রাজনীতিতে ভাটা পড়ে গেছে : কাদের

আকাশবার্তা ডেস্ক : 


নেতিবাচক রাজনীতি করতে গিয়ে বিএনপির রাজনীতিতে ভাটা পড়ে গেছে। এখানে কখন জোয়ার আসবে সেটা আল্লাহই ভালো জানে। তাদের সঙ্গে কোনও ধরনের সংলাপের সম্ভাবনা নেই। আওয়ামী লীগও চায় সব দলের অংশগ্রহণে জাতীয় নির্বাচন, তবে বিএনপি না এলে কেউ জোড় করে আনবে না। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ (শুক্রবার) সকালে সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রীর গণসংবর্ধনা মঞ্চ পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি চায় তাদেরকে নির্বাচনে জয়ের নিশ্চয়তা দিতে হবে, তাহলে তারা নির্বাচনে আসবে। তারা চায় দলীয় নির্বাচন কমিশন।সেতুমন্ত্রী বলেন, নির্বাচনে অংশগ্রহণ করা প্রতিটি রাজনৈতিক দলের অধিকার। বিজয়ের নিশ্চয়তা দিয়ে কাউকে নির্বাচনে আনা হবে না।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রীর পরিশ্রমের ফলে এই দেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর গণসংবর্ধনার জোয়ারের মধ্য দিয়ে আগামী নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে।

সূত্র : আরটিভি অনলাইন

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০