সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

মেসি-নেইমার ব্যর্থ হয়েছেন, শেখ হাসিনা হবেন না : নাসিম

আকাশবার্তা ডেস্ক : 


সদ্য সমাপ্ত বিশ্বকাপে মেসি-নেইমার গোল দিতে যথেষ্ট ব্যর্থতা দেখিয়েছেন। তবে আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গোল মিস করবেন না। বললেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

শুক্রবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটির দ্বি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মোহাম্মদ নাসিম বলেন, ১০ বছর ক্ষমতায় থেকে শেখ হাসিনা বাংলাদেশকে যে সমৃদ্ধি এনে দিয়েছেন, তা বিশ্বের অন্য রাষ্ট্রনায়ক পারেননি। তবে কিছু সমস্যা থেকে গেছে। কারণ ১০ বছরে জনগণের সব আশা পূরণ করা সম্ভব নয়।

তিনি বলেন, আমরা এগিয়ে যাচ্ছি। আর এই এগিয়ে যাওয়া অনেকেই সহ্য করতে পারছে না। একাত্তরের খুনিদের বিচারের সময় আমরা অনেকের কথাই শুনিনি। অনেকেই অনেক মন্তব্য করেছিল, কিন্তু আমরা সঠিক বিচার করেছি।

সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, সংবিধানের বাইরে আমরা যাব না। আমেরিকা, ব্রিটেন ও ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে নির্বাচন হয়, সেভাবে নির্বাচনকালীন সরকারের অধীনেই নির্বাচন হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন, ততদিন সংখ্যালঘু নিরাপদে থাকবেন। কারণ যেকোন সমস্যা নিয়ে আপনারা আমাদের সঙ্গে কথা বলতে পারেন। আমরাও আপনাদের সব ধরনের সহযোগিতা করে থাকি।

তিনি বলেন, দেশের জনগণ ২০০১ সালে বিএনপি-জামায়াত জোটের ভয়াবহতা দেখেছে। ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচনে জয়লাভের পর তারা কীভাবে সংখ্যালঘুদের ওপর নির্মম অত্যাচার ও নির্যাতন চালিয়েছে। দেশের মানুষ সেই ভয়াবহতা আর দেখতে চায় না।

এসময় আরও উপস্থিত ছিলেন, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সংসদ সদস্য হাজী মো. সেলিম ও পংকজ দেবনাথ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. দিলীপ রায়, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি ডি এন চ্যাটার্জী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শ্যামল কুমার রায়।

সূত্র : আরটিভি অনলাইন

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930