সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

নওগাঁয় একসঙ্গে ছয় সন্তান প্রসব!

আকাশবার্তা ডেস্ক : 


নওগাঁয় মৌসুমী আক্তার নামে এক প্রসূতি ছয়টি মৃত সন্তান প্রসব করেছেন। শনিবার (২১ জুলাই) সকালে নওগাঁ সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। গর্ভবতী হওয়ার ৪ মাসের মধ্যে এ ঘটনা ঘটলো। মৃত সন্তান প্রসব করায় ওই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

মৌসুমীর স্বামী রানা জানান, ২০১০ সালে নওগাঁর মান্দা উপজেলার ভরোট্র কাঠেরডাঙ্গা গ্রামের ফজের আলীর মেয়ে মৌসুমীর সাথে তার বিয়ে হয়। দীর্ঘদিন ধরে তাদের কোন সন্তান হয়নি। গত এপ্রিল মাসে তার স্ত্রীর পেটে সন্তান আসে। স্থানীয় চিকিৎসকের পরামর্শে নওগাঁর একটি ডায়াগনস্টিক সেন্টারে আলট্রাসনোগ্রাম করার পর জানতে পারেন তার স্ত্রীর পেটে ছয়টি সন্তান রয়েছে।

এরপর থেকে গাইনী ডাক্তারের অধীনে চিকিৎসাধীন ছিলেন। হঠাৎ করে গতকাল শুক্রবার বিকেলে তার স্ত্রী মৌসুমী অসুস্থ হয়ে পড়েন এবং সন্ধ্যার দিকে নওগাঁ শহরের খাস নওগাঁয় মৌসুমীর স্বামী রানার বাসায় একটি মৃত সন্তান প্রসব করেন। এরপরই মৌসুমীকে শুক্রবার রাত ৮টার দিকে সদর হাসপাতালে ভর্তি করানো হয়। শনিবার সকাল ৯টার দিকে আরও ৫টি মৃত সন্তান প্রসব করেন। সন্তানদের বয়স প্রায় ৪ মাস হয়েছে বলে জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031