মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

লক্ষ্মীপুরে ৫৫ পিস ইয়াবাসহ মিজান পাটোয়ারীকে আটক করেছে ডিবি

নিজস্ব প্রতিবেদক :


৫৫ পিস ইয়াবাসহ মাদক সম্রাট মোজাম্মেল হোসেন মিজান পাটোয়ারীকে রোববার রাতে (২২ জুলাই) জকসিন বাজার থেকে আটক করেছে লক্ষ্মীপুর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে নেতৃত্ব দেন, লক্ষ্মীপুর গোয়েন্দা পুলিশের ওসি মোক্তার হোসেন।

জানা যায়, লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আটিয়াতলী গ্রামের নুরুল হক পাটোয়ারী বাড়ির মৃত রাজ্জাকুল হায়দার পাটোয়ারীর ছোট ছেলে মিজান পাটোয়ারী দীর্ঘদিন থেকে ইয়াবা বিক্রিসহ জকসিন বাজারে জুয়ার আসর বসিয়ে যুবসমাজকে ধ্বংস করে আসছিল। সদর উপজেলা (পূর্ব) যুবলীগের যুগ্ম আহ্বায়ক থাকা অবস্থায় জকসিন বাজারের দক্ষিণ গলিতে যুবলীগের অফিসের আড়ালে চলতো জমজমাট জুয়ার আসর।

জকসিন বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, মিজান পাটোয়ারীর হাতে লাঞ্ছিত হয়নি, এমন মানুষ জকসিন বাজারে কম আছে। ব্যবসায়ী আব্দুল মালেক, সেলিম, খোরশেদ আলম, সাবেক ইউপি চেয়ারম্যান আব্বাছ পাটোয়ারী, ব্যবসায়ী শাহাদাত পাটোয়ারীসহ অনেকেই তার হাতে লাঞ্ছিত হন।

সর্বশেষ গত ১৭ জুলাই লক্ষ্মীপুর প্রেসক্লাবের ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক এবং দৈনিক বর্তমান লক্ষ্মীপুর পত্রিকার সম্পাদক মোহাম্মদ আক্তার আলমকে হত্যার হুমকি দেয় এই মাদক সম্রাট মিজান পাটোয়ারী। সরকারি খাল দখল করে মৎস্য চাষ, জকসিন বাজারের সিএনজি স্ট্যান্ড কেন্দ্রীক চাঁদাবাজি, জকসিন মাছ বাজার দখলসহ সরকারি সম্পত্তি দখল করার ব্যাপক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০