সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

রায়পুরে জামায়াত শিবিরের ৪ কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরের রায়পুরে জামায়াত-শিবিরের ৪ কর্মীকে আটক করেছে পুলিশ। গত সোমবার (২৩জুলাই) সন্ধ্যায় উপজেলার হায়দরগঞ্জ এলাকায় গোপন বৈঠককালে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে কয়েকটি সাংগঠনিক বই পাওয়া গেছে।

আটককৃতরা হলেন- নুর হোসেন, আরিফুর রহমান, বিল্লাল হোসেন ও মামুন। তবে তাৎক্ষণিক তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপন বৈঠকের মাধ্যমে নিজেদের সক্রিয় রাখছে জামায়াত ও ইসলামী ছাত্রশিবির। শিবিরের কয়েকজন কর্মী হায়দরগঞ্জ বাজার এলাকায় গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা সবাই ছাত্রশিবিরের সক্রিয় কর্মী বলে জানান স্থানীয়রা।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930