সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

‘পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র করেছিল ইউনুস-হিলারি ক্লিনটন’

আকাশবার্তা ডেস্ক :

বাংলাদেশের পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি হয়েছিল বলে ‘ষড়যন্ত্র করেছিল ড. মুহাম্মদ ইউনুস ও হিলারি ক্লিনটন’। আমাদের উন্নয়নমূলক এ কাজটা যাতে না হতে পারে সেজন্য যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটনের সঙ্গে সংযোগ স্থাপন করে ইউনুস পদ্মাসেতু প্রকল্পে অর্থায়ন বাতিল করিয়ে দিয়েছিলেন।

তাদের সঙ্গে কণ্ঠ মিলিয়েছিল আমাদের বুদ্ধিজীবীদের একটি অংশ। তারা টকশো, বিভিন্ন জায়গায় গিয়ে একইভাবে কণ্ঠ মিলিয়েছিল। কিন্তু কানাডার আদালতে দুর্নীতির বিষয়টি মিথ্যা প্রমাণিত হওয়ায় এই অভিযোগে সমর্থন জানানো বুদ্ধিজীবীদের করজোরে দেশবাসীর কাছে কাছে ক্ষমা চওয়া উচিৎ বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

রোববার ( ১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে শ্রীলঙ্কার হাইকমিশনার ইয়াসোজা গুনাসেকারার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের কোনো প্রমাণ পাননি কানাডার অন্টারিওর আদালত। ষড়যন্ত্রের তথ্যপ্রমাণ হিসেবে ফোনে আড়ি পেতে ধারণ করা যেসব তথ্য আদালতে উপস্থাপন করতে আবেদন করা হয়, তা নিছক গুজব বলে ১০ ফেব্রুয়ারি প্রত্যাখ্যান করেছেন অন্টারিওর আদালত। তিনজনকে মামলা থেকে অব্যাহতিও দেওয়া হয়েছে। এ দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগে পদ্মা সেতু প্রকল্পের ঋণ বাতিল করেছিল বিশ্বব্যাংক। ২০১৫ সালে পদ্মা সেতুর কাজ শেষ হওয়ার কথা। আজকে ২০১৭ চলছে। দক্ষিণাঞ্চলে কত অর্থনৈতিক উন্নতি হত, শত শত কোটি টাকা আমাদের ক্ষতি হয়েছে। আমাদের জিডিপি গ্রোথ আরও কমপক্ষে ২ শতাংশ বৃদ্ধি পেত।

বাণিজ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটনের সঙ্গে সংযোগ স্থাপন করে ইউনুস পদ্মাসেতু প্রকল্পে অর্থায়ন বাতিল করিয়ে ছিলেন। পদ্মাসেতু নিয়ে দুর্নীতি ষড়যন্ত্রের নামে কলঙ্কের বোঝা চাপানো হয়েছিল। যেখানে কিছু লোক ষড়যন্ত্র করেছেন। এক্ষেত্রে নোবেল জয়ী প্রফেসর ড. ইউনুস, আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের নাম এসেছে।

এছাড়া এ মিথ্যা অপবাদের সঙ্গে কিছু টকশো বিশেষজ্ঞ সুর মিলিয়েছেন। এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সুরে বলব, এদের ক্ষমা চাওয়া উচিত। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া দরকার। তবে এটা সরকারে এখনো আলোচনা হয়নি। এটি তো আলোচনার বিষয়। তবে তারা যে অন্যায় কাজ করেছে এজন্য দেশের মানুষ তাদের ধিক্কার দেবে। ঘৃণা করবে। এটাই তাদের সবচেয়ে বড় শাস্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যায়ের কাছে মাথানত করবেন না। যে কারণে তিনি নিজ অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ শুরু করেছেন। পদ্মাসেতু নিয়ে চক্রান্তকারীরা এখন আবার বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ নিয়ে চক্রান্ত করছে। তবে শেখ হাসিনা সব ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে কাজ করছেন। তিনি কখনও পিছু হটবেন না।

তিনি বলেন, প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয় সঠিকভাবে বলেছেন, তাদের (ষড়যন্ত্রকারী) বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দরকার। বিদ্যান লোক যারা টকশোতে যায়, যারা সমালোচনা করেছিলেন তাদের কি হবে? এদের ক্রেডিবিলিটি নেই, ক্রেডিবিলিটি নষ্ট হয়ে গেছে। এদের এখন জাতির কাছে করজোরে ক্ষমা চাওয়া উচিত।

বৈঠকে বাংলাদেশ ও শ্রীলংকা এফটিএ স্বাক্ষর করতে একমত হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। এ বিষয়ে বিভিন্ন দিক নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা চলছে। শ্রীলংকায় বাংলাদেশের কাগজ, ঔষধ ও আলু রপ্তানির বৃদ্ধির বিপুল সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে শুল্ক জটিলতা একটা বড় বাধা। আলোচনার মাধ্যমে এ জটিলতা দূর করা হচ্ছে। আশাকরি অল্প সময়ের মধ্যে শুল্ক জটিলতা দূর হবে।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930