সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুর সদরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল সম্পন্ন

ক্রীড়া প্রতিবেদক :


লক্ষ্মীপুরে ফাইনাল খেলার মধ্যদিয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের উপজেলা পর্যায়ের খেলা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলা স্টেডিয়ামে আয়োজিত ফাইনাল ম্যাচে বালক গ্রুপে আন্দার মানিক সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম কুশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা গ্রুপে পূর্ব চররমনী মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম পশ্চিম বিজয় নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশের লড়াই হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলগুলোর মাঝে ট্রপি ও মেডেল বিতরণ করা হয়।

মানসম্মত শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে ও ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগানে গত ২২ জুলাই রোববার বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়। সদর উপজেলায় এ টুর্ণামেন্টে ২২টি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল দল অংশগ্রহণ করে।

বৃহস্পতিবার বিকালে ফাইনাল খেলায় ১-০ গোলে আন্দার মানিক সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশকে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন হয় কুশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ। অন্যদিকে টাইব্রেকারে ৪-৩ গোলে পশ্চিম বিজয় নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশকে হারিয়ে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন হয় পূর্ব চররমনী মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
সদর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. হাফিজ উল্যাহ প্রমুখ।

উল্লেখ্য, উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন দলগুলো এ টুর্ণামেন্টের জেলা পর্যায়ের খেলায় অংশগ্রহণ করবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930