সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া
চিকিৎসাধীন মাসুমের ছবি : প্রথম ছবিটিতে মাসুম অন্যকে রক্তদানের, অন্যটি অসুস্থ্য হওয়ার পরের ছবি।

একটি মানবিক প্রার্থণা, মাসুমকে বাঁচাতে এগিয়ে আসুন

নিজস্ব প্রতিবেদক :


সমাজের বিত্তবান সকল শ্রেণি পেশার মানুষের প্রতি একটি আকুল আবেদন মাসুমকে বাঁচাতে সবাই এগিয়ে আসবেন। সদা হাসোজ্জল মাসুমের দুটি কিডনি ড্যামেজ। এই তো সেদিন অন্যের জীবন বাঁচাতে এগিয়ে আসতো যে মাসুম, আজ তার নিজের জীবনই সঙ্কটাপন্ন। মাসুমের হাসিমাখা মুখখানি আমরা কী আর দেখতে পাবনা? দরিদ্র বাবার সন্তান মাসুম লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের উত্তর পশ্চিম পাঁচপাড়া গ্রামের (ছমর উদ্দিন মিছাবের বাড়ি) আহসান উল্যাহর ছেলে।

জানা যায়, চলতি ২০১৮ সালের এইচএসসি পরীক্ষায় এক বিষয়ে খারাপ করে মাসুম আলম। এতে হতাশাগ্রস্ত হয়ে “ইউনিক পাওয়ার” নামীয় ঘাস নিধনের জন্য ব্যবহার্য্য এসিড পান করে সে। এরপর থেকে তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। কিন্তু বিষয়টি সে গোপন রাখে।
এরপর মাসুমকে নোয়াখালীর মাইজদী প্রাইম হসপিটালে নেওয়া হয়। সেখানে ডা. মাসুদ রানাকে দেখালে তিনি ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে তাকে ঢাকা সোহরাওয়ার্দী হসপিটালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তাকে ICU তে রাখতে পরামর্শ দেন কিন্তু ICU তে সীট না পাওয়ায় হতাশায়গ্রস্ত হয়ে পড়েন সবাই।

সোহরাওয়ার্দী হসপিটালের ডাক্তার জানান, মাসুমের কিডনি দুটোই ড্যামেজ! লিভার খারাপ! মুখমন্ডল এসিডে ক্ষত হয়ে গেছে। বাঁচার সম্ভাবনা একেবারেই ক্ষীন। পরে মাসুমের অভিভাবকরা তাকে বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে মাসুমের সহপাঠীরা এবং এলাকার লোকজন তাকে দেখতে বাড়িতে ভীড় জমায়।

এ সময় মাসুমের ব্যয়বহুল চিকিৎসার খরচ চালাতে তার পরিবারের পক্ষথেকে অক্ষমতা প্রকাশ করেন। এ সময় মাসুমের শুভাকাঙ্খি আব্দুর রহমান, কামাল উদ্দিন, আরিফ উদ্যোগ নিয়ে চাঁদা তুলে তাকে আবারো প্রাইম হসপিটালে নিয়ে যান। এরপর নোয়াখালী সদরে ভর্তি করা হয়। সেখানে ডা. মাসুদ রানা ও ডা. সালাহ্উদ্দিন মামুনের ত্বত্তাবধানে চিকিৎসাধীন রয়েছে মাসুম। তবে, বর্তমানে আগের তুলনায় তার অবস্থা ভালো বলে জানিয়েছেন চিকিৎসকরা।

অসহায় মাসুমের চিকিৎসার উদ্যোক্তা আব্দুর রহমান জানিয়েছেন, অন্যের জীবন বাঁচাতে যে মাসুম সবসময় এগিয়ে আসতো, আজ তার জীবন বাঁচাতে সমাজের প্রত্যেকটি মানুষকে এগিয়ে আসা প্রয়োজন। মাসুম এ পর্যন্ত জীবন সঙ্কটাপন্ন অন্তত ৫ জনকে রক্ত দিয়ে সাহায্য করেছেন। আজকে আমরা তার চিকিৎসার জন্য সবার সহযোগিতা চাই।

মাসুমের জন্য সাহায্য পাঠাতে নিন্মোক্ত বিকাশ নাম্বারগুলো দেওয়া হলো : বিকাশ-০১৭২২৯৩২২৬৩ (আবদুর রহমান), ০১৮৩১৯২১৩২৭ (কামাল উদ্দিন), ০১৭৩৩৪২৮৪১১ (আরিফ)।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031