মঙ্গলবার ১৬ই জুন, ২০২৬ ইং ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

ঢাকায় অপ্রাপ্তবয়স্ক-অবৈধ ড্রাইভারদের ধরতে নির্দেশ

আকাশবার্তা ডেস্ক : 


সড়ক দুর্ঘটনায় রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর পর ক্ষোভ-বিক্ষোভের প্রেক্ষাপটে ঢাকায় গণপরিবহনে অপ্রাপ্তবয়স্ক ও ড্রাইভিং লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও বলা হয়েছে বিআরটিএ এবং ডিএমপিকে।

মঙ্গলবার (৩১জুলাই) প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমানের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বিআরটিএ ও বিআরটিসিসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে নিয়ে একটি সভা হয়। ওই সভায়ই এই নির্দেশ দেওয়া হয় বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

যানবাহনের ফিটনেস যাচাইয়ে কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের : সারাদেশে সড়ক দুর্ঘটনারোধে যানবাহনের ফিটনেস যাচাই করতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। অন্তত ১৫ সদস্যের ওই কমিটি গঠন করে আগামী ৩ মাসের মধ্যে একটি সার্ভে রিপোর্ট আদালতে দাখিল করতেও বলা হয়েছে। সড়ক ও সেতু বিভাগের সচিব, স্বরাষ্ট্র সচিব এবং বিআরটিএ এর চেয়ারম্যানের প্রতি এই নির্দেশ দেয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদের জনস্বার্থে করা রিটের শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচার মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (৩১জুলাই) রুলসহ এই আদেশ দেন।

এছাড়া, যানবাহনের ফিটনেসের নিশ্চয়তা ও মনিটরিংএ বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং ফিটনেস বিহীন গাড়ি চলাচল বন্ধ করতে কেন নির্দেশ দেয়া হবে না রুলে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। আদালতে রিটের পক্ষে শুনানি করেন, আইনজীবী তানভীর আহমেদ। তার সঙ্গে ছিলেন, আইনজীবী আবদুল্লাহ আবু সাইদ।

আইনজীবী তানভীর আহমেদের জানান, সড়কে চলাচল করা অনেক যানবাহনগুলোর লুকিং গ্লাস, ব্রেক লাইট, সিগন্যাল লাইট ঠিক নেই। এমনকি অনেক যানবাহনের অভ্যন্তরীণ ও বাহ্যিক ফিটনেসও নেই।

‘ফিটনেসবিহীন এসব যানবাহনের কারণে যেখানে-সেখানে সড়ক দুর্ঘটনা ঘটছে। মানুষ প্রাণ হারাচ্ছে। এ অবস্থায় সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে গত ২৬ জুলাই রিটটি করেছি।’ এই রিটের শুনানি নিয়ে মঙ্গলবার হাইকোর্ট রুলসহ আদেশ দেন।

প্রসঙ্গত, গত রোববার (২৯ জুলাই) দুপুরে বিমানবন্দর সড়কে হোটেল রেডিসন এলাকায় জাবালে নূর বাসের চাপায় রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী নিহত হন। সড়কে বাসের জন্য অপেক্ষা করছিলেন অনেক শিক্ষার্থী। এসময় মোহাম্মদপুর-আব্দুল্লাহপুর রুটে চলাচলকারী জাবালে নূর পরিবহনের একটি বেপরোয়া বাস তাদের ওপর উঠিয়ে দেয়া হয়। এতে ঘটনাস্থলেই এক ছাত্র ও এক ছাত্রীর মৃত্যু হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০