মঙ্গলবার ১৬ই জুন, ২০২৬ ইং ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

প্রধানমন্ত্রীর নামে মিথ্যা-বানোয়াট খবরে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

আকাশবার্তা ডেস্ক : 


রাস্তায় ফিটনেসবিহীন গাড়ি চলাচল এবং লাইসেন্স ছাড়া চালকদের গাড়ি চালানো বন্ধসহ ৯ দফার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বানোয়াট খবর প্রচার হচ্ছে বিভিন্ন সামজিক মাধ্যমে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেননি, সেগুলোই তার বরাত দিয়ে প্রচার হচ্ছে।

বৃহস্পতিবার (০২ আগস্ট) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এব বিজ্ঞপ্তিতে এসব বানোয়াট খবরে বিভ্রান্ত না হতে দেশবাসীর প্রতি অনুরোধ করা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে।

গত ২৯ জুলাই বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই কলেজশিক্ষার্থী নিহতের প্রতিক্রিয়ায় পরদিন থেকে নিরাপদ সড়কের দাবিতে তুমুল আন্দোলন শুরু করেছে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। গত সোমবার থেকে চলমান আন্দোলন টানা চতুর্থ দিনের বৃহস্পতিবারও অব্যাহত রয়েছে। শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে চালকের লাইসেন্স আছে কি না, সেটা পরীক্ষা করছে। আর লাইসেন্স না থাকলে মামলা করাচ্ছে পুলিশকে দিয়ে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বুধবার (০১ আগস্ট) ছাত্রদের সব দাবি মেনে নেওয়ার কথা জানিয়ে তাদেরকে সড়ক থেকে উঠে যাওয়ার অনুরোধ করেছেন। কিন্তু ছাত্ররা তাও সড়ক থেকে উঠেনি। এরই মধ্যে কিছু পুরনো ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন আইডি থেকে যাতে ছাত্ররা আরও ক্ষুব্ধ হয়।

২০১২ সালে একটি শিশুর গলা চেপে ধরা এক পুলিশ কর্মকর্তার ছবি যেমন প্রচার হচ্ছে, তেমনি ২০১৩ সালে তেল, গ্যাস ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির কর্মসূচিতে ঘটা সংঘর্ষের ছবিও প্রচার করা হচ্ছে। এসব ছবি যে মানুষকে উত্তেজিত করছে, সেগুলো সামাজিক মাধ্যমের প্রতিক্রিয়াতেই স্পষ্ট।

এই বাস্তবতায় প্রধানমন্ত্রীর পেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত কোমল শিক্ষার্থীসহ দেশবাসীকে বিভ্রান্ত করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু কুচক্রী মহল বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বিভিন্ন বিকৃত, মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করছে। দেশের বর্তমান পরিস্থিতিতে এসব বানোয়াট সংবাদ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা প্রচার করা হচ্ছে।’ ‘এই সব সংবাদের কোনা ভিত্তি নেই’ উল্লেখ করে বিজ্ঞপ্তিতে অপসংবাদে বিভ্রান্ত না হতে দেশবাসীর প্রতি আ্হ্বান জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব।

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০