মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

লক্ষ্মীপুরে থানার পাশে মন্দিরে দুঃসাহসিক চুরি, ছবি তুলতে বাধা

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরে এবার সদর মডেল থানার ১০০ গজ দূরে অবস্থিত শ্রী শ্রী শ্যাম সুন্দর জিউ আখড়া মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এ সময় মন্দিরের রাধা রানী বিগ্রহের (মূর্তি) গলা ও কান থেকে দুই ভরি ওজনের সোনার চেইন ও কানের দুল, কৃষ্ণের হাতের সোনার বাঁশি এবং দানবাক্স থেকে প্রায় ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। বুধবার রাতের কোন এক সময়ে এ চুরির ঘটনা ঘটে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মন্দির কমিটির নেতারা জানান। এ ঘটনার পর হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

এদিকে ঘটনার পর বৃহস্পতিবার (০২আগষ্ট) সকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় চ্যানেল টুয়েন্টিফোর প্রতিনিধি সাইফুল ইসলাম স্বপন ও ক্যামেরাপার্সন গোবিন্দ সাহাকে ছবি তুলতে বাধা দেন ওসি। অনুমতি ছাড়া ভিডিও নেয়া যাবেনা বলে জানান।

পরে তার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ছবি নেওয়ার সময় তিনি অপ্রস্তুত থাকায় বাধা দেওয়া হয়েছে।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক বাবু শঙ্কর মজুমদার বলেন, এক বছরের মধ্যে দুইবার মন্দিরে চুরির ঘটনায় আমরা হিন্দু সম্প্রদায়ের লোকজন উদ্বেগ উৎকন্ঠায় আছি। এসব চুরির ঘটনায় কোন প্রতিকার পাওয়া যায়না বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

প্রসঙ্গত : গেলো এক বছরের মধ্যে ওই মন্দিরে ২য় বারের মতো ও থানার অদূরে লোকনাথ মন্দিরসহ বিভিন্ন ব্যবসায়িক দোকান ও বাসা বাড়িতে বেশ কয়েকটি দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। এসব ঘটনায় উল্লেখযোগ্য কোন প্রতিকার পায়নি ভুক্তভোগীরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০