সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

সাংবাদিকদের উপর হামলাকারীদের বিচার হবে : কাদের

আকাশবার্তা ডেস্ক : 


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আপনারা আমাকে তথ্য-প্রমাণ দেন সাংবাদিকদের উপর হামলার বিচার করব।

সোমবার (৬ আগস্ট) বিকেলে ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

পেশাগত দায়িত্ব পালনে রাজপথে নেমেছেন সাংবাদিকরা৷ কিন্তু হঠাৎ করেই শুরু হয় সাংবাদিকদের উপর হামলা৷ একাধিক স্থানে ভাঙচুর করা হয় মিডিয়ার গাড়ি৷

নিরাপদ সড়কের দাবিতে চলমান ছাত্র আন্দোলনে ‘গুজব ছড়ানো’ ও ‘উসকানির’ অভিযোগে অনেককে আটক করা হয়েছে৷ এর মধ্যে রয়েছেন অভিনেত্রী কাজী নওশাবা, প্রখ্যাত আলোকচিত্রী এবং অ্যাক্টিভিস্ট শহীদুল আলম৷

এরই মধ্যে অনেককে ‘গুজব ছড়ানোর দায়ে’ চিহ্নিত করার কথা জানিয়েছে পুলিশ৷ তাঁদের ধরিয়ে দেয়ার আহ্বানও জানানো হয়েছে৷
কিন্তু আন্দোলনে রাজধানীজুড়ে বিভিন্ন স্থানে পলিশের পাশে অস্ত্রসহ অবস্থান নিচ্ছেন কিছু ‘যুবক’৷ হামলা চালিয়ে নৃশংসভাবে রক্তাক্ত করছেন ছাত্রদের এবং সাংবাদিকদেরও৷

বিভিন্ন ছবি ও ফুটেজে তাঁদের অনেকের চেহারা স্পষ্ট বোঝা গেলেও এই যুবকদের ব্যাপারে রহস্যজনকভাবে নীরব পুলিশ৷
৫ আগস্ট এমন হামলার কিছু ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে৷

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ওপর হামলায় ছাত্রলীগের জড়িত থাকার বিষয়ে প্রশ্ন করা হলে ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা আমাকে তথ্য-প্রমাণ দেন, আমি বিচার করবো।

সাংবাদিকদের উপর হামলায় ছাত্রলীগের কেউ যদি জড়িত থাকে তার বিচার করা হবে। এই হামলায় কারা কারা জড়িত আছে তাদের তালিকা দেন।

শিক্ষক অভিভাবকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে ছাত্রছাত্রীরা তাদের যুক্তিসঙ্গত আন্দোলনের পর ঘরে ফিরতে শুরু করেছে। ইতোমধ্যে বেশির ভাগ শিক্ষার্থীই ঘরে ফিরে গেছে।’

এসময় ওবায়দুল কাদের গতকাল ধানমন্ডি ও সায়েন্সল্যাব এলাকায় হামলার জন্য আবারও বিএনপিকে দায়ী করে বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন আমীর খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্যকে সমর্থন করেছেন তখনই প্রমাণ হয়েছে শিক্ষার্থীদের এই অরাজনৈতিক আন্দোলনের ওপর ভর করে তারা রাজনৈতিক নোংরা খেলায় মেতে উঠেছে। এই আন্দোলনকে তারা সরকার পতনের আন্দোলনে রূপ দিতে চেয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930