মঙ্গলবার ১৬ই জুন, ২০২৬ ইং ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

লক্ষ্মীপুরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরে স্মার্ট কার্ড (জাতীয় পরিচয়পত্র) বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (০৮আগষ্ট) সকালে জেলা নির্বাচন কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল এই কার্যক্রমের উদ্বোধন করেন। জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাদেকুল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, পৌরসভার মেয়র আবু তাহের, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান আলী প্রমুখ।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জেলায় ৪ লাখ ৬৭ হাজার ৫৭ জন নাগরিক আগামী ০৯ ডিসেম্বরের মধ্যে স্মার্ট জাতীয় পরিচয়পত্র পাবেন। লক্ষ্মীপুর পৌরসভা ও সদরের ২১টি ইউনিয়নের ৩৪টি কেন্দ্রে এসব স্মার্ট কার্ড বিতরণ করা হবে।

প্রত্যেক ভোটারের দুই হাতের দশ আঙ্গুলের ছাপ এবং দুই চোখের আইরিশ ইমেজ প্রদান করতে হবে। পুরাতন পরিচয়পত্র জমা দিতে হবে। যারা এখনো জাতীয় পরিচয়পত্র পাননি তারা মূল নিবন্ধন স্লিপ সঙ্গে নিয়ে আসতে হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০