সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

আকাশবার্তা ডেস্ক : 


আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। গত বছরের চেয়ে গরুতে ৫ টাকা ও খাসিতে ২ টাকা করে কমিয়ে এ বছরের গরু ও খাসির চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে।

এবার ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম হবে ৪৫-৫০ টাকা এবং ঢাকার বাইরে ৩৫-৪০ টাকা। প্রতি বর্গফুট খাঁসির চামড়া ১৮-২০ টাকা, বকরির চামড়া ১৩-১৫ টাকা।

বৃহস্পতিবার (০৯ আগস্ট) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পশুর চামড়ার নতুন দাম ঘোষণা করেন।

নির্ধারিত দাম অনুযায়ী, চলতি বছর ঢাকায় লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৪৫ থেকে ৫০ টাকা, ঢাকার বাইরে এ দাম ৩৫ থেকে ৪০ টাকা। অন্যদিকে খাসির চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে সারাদেশে প্রতি বর্গফুট ১৮ থেকে ২০ টাকা, আর বকরির চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ১৩ থেকে ১৫ টাকা।

গতবারের তুলনায় চামড়ার দাম কেন কমিয়ে ধরা হয়েছে, এ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে দাম কম, ট্যানারির অবস্থা ও দেশীয় মজুদ বেশি থাকায় চামড়ার দাম কমিয়ে নির্ধারণ করা হয়েছে বলে জানান মন্ত্রী।

সরকার ব্যবসায়ীদের কাছে জিম্মি কিনা এমন প্রশ্নের উত্তরে বাণিজ্যমন্ত্রী বলেন, জিম্মির কোনো প্রশ্ন নেই। ব্যবসায়ীরা আমাদের বন্ধু। দেশের উন্নয়নে তাদের অনেক ভূমিকা রয়েছে।

উল্লেখ্য, ২০১৩ সাল থেকে প্রতিবছর সরকার গরু ও খাসির দাম কমিয়ে নির্ধারণ করছে। ২০১৩ তে ঢাকার ভেতরে গরুর দাম নির্ধারণ করা হয়েছিল ৮৫-৯০ টাকা ও ঢাকার বাইরে ৭৫-৮০ টাকা, খাসি সারাদেশে ৫০-৫৫টাকা। ২০১৪ তে গরু ঢাকার ভেতরে ৭০-৭৫ টাকা ঢাকার বাইরে ৬০-৬৫টাকা খাসি সারাদেশে ৩০-৩৫। ২০১৫ তে গরু ঢাকার ভেতরে ৫০-৫৫টাকা, ঢাকার বাইরে ৪০-৪৫টাকা খাসি, সারাদেশে ২০-২২ টাকা। ২০১৬ তে (ব্যবসায়ীরা দাম নির্ধারণ করে কেনে) গরু ঢাকার ভেতরে ৫০ ঢাকার বাইরে ৪০ টাকা, খাসি সারাদেশে ২০ টাকা। ২০১৭ তে গরু ঢাকার ভেতরে ৫০-৫৫ টাকা ঢাকার বাইরে ৪০-৪৫ টাকা, খাসি ঢাকার ভেতরে ২০-২২ ঢাকার বাইরে ১৫-১৭ টাকা।

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031