সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

নোবিপ্রবিতে উপাচার্য ভবনে তালা

নোবিপ্রবি প্রতিনিধি :


নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শির্থীরা ৯ দফা দাবিতে উপাচার্যের দপ্তরসহ প্রশাসনিক ভবন ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন। এতে নিজ কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন উপাচার্য এম অহিদুজ্জামান।

শিক্ষার্থীদের ৯ দফার মধ্যে আবাসিক সমস্যার স্থায়ী সমাধান, ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা নিশ্চিত করা, পরীক্ষায় নূন্যতম সিজিপিএ ২.৫ নির্ধারণের দফাগুলো রয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান বিভিন্ন সমস্যা নিয়ে তারা দীর্ঘদিন দাবি জানিয়ে আসলেও কর্তৃপক্ষ তা অগ্রাহ্য করে আসছে। যে কারণে তারা আন্দোলনে নামে।

প্রক্টর মুহাম্মদ মুশফিকুর রহমান জানান, শিক্ষার্থীরা তাদের দাবির নিয়ে সকালে উপাচার্যের সঙ্গে আলোচনায় বসার কথা ছিল। কিন্তু এর আগেই তারা বিভিন্ন ভবনে তালা ঝুলিয়ে দেয়।

এদিকে শিক্ষার্থীদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে সকাল ১১টা থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষকরা। এতে সব ধরণের ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930