মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

অনলাইনে গুজব‍ : জুম বাংলার সিইওসহ গ্রেপ্তার ২

আকাশবার্তা ডেস্ক : 


অনলাইনে ‘উস্কানিমূলক ও মিথ্যা’ খবর প্রচারের দায়ে অনলাইন নিউজ পোর্টাল জুম বাংলার সিইও ইউসুফ চৌধুরী (৪০) এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটিয়ে সহিংসতার আহবান জানানোর অভিযোগে বুয়েটের ছাত্র দাইয়ান আলমকে (২২) গ্রেপ্তার করেছে ডিএমপি’র সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ। বুধবার (০৮ আগস্ট) দিনগত রাতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গত ১ আগস্ট রমনা থানায় দায়েরকৃত মামলায় (নং-১) ইউসুফকে এবং ৫ আগস্ট রমনা থানায় দায়েরকৃত (নং-৮) মামলায় দাইয়ানকে গ্রেফতার দেখানো হয়েছে। এ সময় তাদের কাছ থেকে কম্পিউটার, মোবাইল, ল্যাপটপসহ ফে‍ইসবুক আইডি ও গ্রুপ সমূহ জব্দ করা হয়েছে।

সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম জানান, জুম বাংলা অনেক দিন ধরে অনলাইনে হলুদ সাংবাদিকতা করে যাচ্ছে। কোনো তথ্য-প্রমাণ ছাড়াই ভুয়া নিউজ প্রচার করে সাংবাদিকতার নৈতিকতার বাইরে গিয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করে জনগণকে বিভ্রান্ত করছে। সম্প্রতি চলমান আন্দোলনের সময় পুলিশের অযৌক্তিক ও অপ্রাসঙ্গিক ছবি প্রকাশ করে আন্দোলনকে উস্কে দেয় জুম বাংলা।

বুয়েটের ছাত্র দাইয়ান ফেসবুক লাইভ ও পোস্টসহ নানান কন্টেন্ট পোস্ট ও শেয়ার করে চলমান স্বাভাবিক আন্দোলনকে সহিংস করতে ভূমিকা রাখেন বলে তদন্তে জানা যায়। গ্রেপ্তার দুজনকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে তাদের আসল উদ্দেশ্য জানা যাবে বলেও জানান এডিসি নাজমুল।

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০