সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

বেগমগঞ্জে দুই ব্যবসায়ীকে পিটিয়ে ছিনতাই

বিশেষ প্রতিনিধি :


বেগমগঞ্জে দুই ব্যবসায়ীকে রক্তাক্ত জখম করে ১২ হাজার টাকা ও তাদের ব্যবহৃত মোটরসাইকেল ছিনতাইর ঘটনায় জনতার ধাওয়ার মুখে একজনকে আটক করে গণধোলাই দেওয়া হয়েছে। পরে আসামিদের পরিত্যক্ত আস্তানায় এলাকাবাসী অগ্নিসংযোগ করে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার (০৪আগষ্ট) রাত আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে বাংলাবাজার ব্যবসা প্রতিষ্ঠান থেকে পল্লী চিকিৎসক সুমন ও ওষুধ ব্যবসায়ী মসজিদের ইমাম মাওলানা বদরুজ্জামান মোটর সাইকেলযোগে গোপালপুর বসন্তেরবাগ গ্রামের নিজবাড়িতে ফেরার পথে নাগের বাড়ির দরজায় দুর্বৃত্তদের হাতে ছিনতাই ও জখমের শিকার হন। পরে তাদেরকে উদ্ধার করে বেগমগঞ্জ ১০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভতি করা হয়। একপর্যায়ে তাদের শোরচিৎকারে গ্রামবাসী একত্রিত হয়ে ফয়েজ আহম্মদ সাগর (১৯) নামে এক ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এ সময় তালিকাভূক্ত সন্ত্রাসী বোমায় নিহত হান্নানের পুত্র তোফায়েল, হোসেন, শাহাদাৎ, শাওন ও ইরফান পালিয়ে যেতে সক্ষম হলেও এলাকাবাসী তাদের আস্তানায় অগ্নিসংযোগ করে।

প্রসঙ্গত, ধোপাবাড়িতে প্রবাসীর বাড়িতে ডাকাতি ও ধর্ষণ মামলার আসামিরা এ ন্যক্কারজনক ঘটনা সংগঠিত করে বলে এলাকাবাসী জানায়।

এ ব্যাপারে ডা. সুমন বাদি হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি অপরাধ মামলা করে। তদন্তকারী এসআই বশির আহম্মদ জানান, আসামি সাগরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। রিমান্ডে আনার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মূল আসামিরা কেউ গ্রেপ্তার হয়নি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930