বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু ১ নভেম্বর, সময়সূচি প্রকাশ

আকাশবার্তা ডেস্ক : 


আগামী ১ নভেম্বর থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হতে যাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সরকারি মাধ্যমিক-১ আবু আলী মো. সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী ১ নভেম্বর থেকে এই পরীক্ষা শুরু হয়ে ১৫ নভেম্বর পর্যন্ত চলবে।

বৃহস্পতিবার (৯ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটি এবং গত ৬ আগস্ট মাদ্রাসা শিক্ষা বোর্ড অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষার সূচি প্রকাশ করেছে।

সূচি অনুযায়ী, আগামী ১ নভেম্বর পরীক্ষা শুরু হয়ে চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। নির্ধারিত দিনে সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে।
পরীক্ষার্থীরা সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। কোনও শিক্ষার্থী মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবে না। কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। আগের মতোই শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ বাধ্যতামূলক করা হয়েছে।

এবারও জেএসসির নিয়মিত শিক্ষার্থীদের শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, কর্মী ও জীবনমুখী শিক্ষা এবং চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষা হবে না। এই তিন বিষয়ে শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সংশ্লিষ্ট কেন্দ্রে সরবারহ করতে বলা হয়েছে।

জেএসসি সূচি : ১ নভেম্বর বাংলা প্রথমপত্র, ৩ নভেম্বর বাংলা দ্বিতীয়পত্র, ৪ নভেম্বর ইংরেজি প্রথমপত্র, ৫ নভেম্বর ইংরেজি দ্বিতীয়পত্র, ৮ নভেম্বর গণিত, ১০ নভেম্বর বিজ্ঞান, ১১ নভেম্বর কর্ম ও জীবনমুখী শিক্ষা (অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য), ১২ নভেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ১৩ নভেম্বর কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, আরবি সস্কৃত, পালি (অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য); ১৪ নভেম্বর ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা, খ্রিস্টধর্ম ও নৈতিক শিক্ষা; ১৫ নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।

জেডিসি সূচি : ১ নভেম্বর বৃহস্পতিবার সকালে কুরআন মজিদ ও তাজবিদ। ৩ নভেম্বর সকালে আরবি প্রথমপত্র, ৪ নভেম্বর সকালে দ্বিতীয়পত্র। ৫ নভেম্বর সকালে আকাইদ ও ফিকাহ। ৮ নভেম্বর সকালে গণিত। ১০ নভেম্বর সকালে ইংরেজি প্রথমপত্র। একই দিন সকাল ও বিকালে অনিয়মতি পরীক্ষার্থীদের ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্র পরীক্ষা হবে। ১১ নভেম্বর সকালে বাংলা প্রথমপত্র, একই দিন সকালে ও বিকালে অনিয়মিত পরীক্ষার্থীদের যথাক্রমে বাংলা প্রথম ও দ্বিতীয়পত্র পরীক্ষা হবে। ১২ নভেম্বর সকালে বিজ্ঞান। ১৩ নভেম্বর সকালে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি। একই দিন বিকালে অনিয়মিত পরীক্ষার্থীদের কৃষি শিক্ষা ও গার্হস্থ্য বিজ্ঞান। ১৪ নভেম্বর সকালে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১