সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

সাংবাদিকদের উপর হামলা বন্ধের আহ্বান

আকাশবার্তা ডেস্ক : 


৩টি আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লিখিত বার্তায় সাংবাদিকদের উপর হামলার নিন্দা করেছে।এছাড়া তারা প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলমের দ্রুত মুক্তির পাশাপাশি সংবাদকর্মীদের ওপর সহিংসতা বন্ধেরও দাবি জনিয়েছে।

সংগঠনগুলো হলো- ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউট (আইপিআই), ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট (আইএফজে) এবং সাউথ এশিয়া মিডিয়া সলিডারিটি নেটওয়ার্ক (এসএএমএসএন)।

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে এক লিখিত বার্তায় ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউট (আইপিআই)-এর হেড অব অ্যাডভোকেসি রবি আর প্রাসাদ বলেন, “আমরা গভীর উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে সম্প্রতি সাংবাদিকদের উপর বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদের চলমান আন্দোলনের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা হামলার শিকার হয়েছেন।

প্রকাশিত খবরে জানা যায় যে সেসব হামলার কিছু পরিচালিত হয়েছে আপনার দলের লোক এবং পুলিশের দ্বারা।”সেই বার্তায় আইপিআই আটক আলোকচিত্রী শহিদুল আলমের বিরুদ্ধে দায়ের করা সব অভিযোগ তুলে নিতে প্রধানমন্ত্রীর জোরালো পদক্ষেপ কামনা করে। বার্তাটি গত ৮ আগস্ট প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত হয়।

অপর একটি যৌথ বিবৃতিতে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট (আইএফজে) এবং সাউথ এশিয়া মিডিয়া সলিডারিটি নেটওয়ার্ক (এসএএমএসএন) বলে, “আলোকচিত্রী শহিদুল আলমের গ্রেপ্তার এবং তাকে পুলিশি হেফাজতে নেওয়ার মতো ন্যক্কারজনক ঘটনা তীব্র প্রতিবাদের সৃষ্টি করেছে। বাংলাদেশের এক প্রতিবাদী কণ্ঠকে দাবিয়ে রাখার এমন ঘটনাকে স্বৈরতান্ত্রিক আচরণ হিসেবেই চিহ্নিত করা যায়।”

এছাড়াও, দ্য এশিয়ান ফোরাম ফর হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট শহিদুল আলমের গ্রেপ্তারের নিন্দা করে। সংস্থাটি আলোকচিত্রী শহিদুলের দ্রুত মুক্তির জন্যে বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানায়।এশিয়ার এই মানবাধিকার সংস্থাটি আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার নিন্দাও করে।

এদিকে বার্তা সংস্থা বাসস জানায়, গতকাল (০৯ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বিভিন্ন সংগঠনের সাংবাদিক নেতারা কর্তব্যরত সংবাদকর্মীদের ওপর হামলার নিন্দা ও হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি যে কোনো পরিবেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও জানান তারা।

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930