সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া
ফাইল ছবি

সিনহাকে দিয়ে জুডিসিয়াল ক্যুর চেষ্টা হয়েছিল : আনিসুল হক

আকাশবার্তা ডেস্ক :


সরকার পতনের লক্ষ্যে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে দিয়ে জুডিসিয়াল ক্যুর চেষ্টা হয়েছিল বলে অভিযোগ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ওই চেষ্টা নস্যাৎ করা হয়েছে।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া উচ্চবিদ্যালয় মাঠে মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, ড. কামাল হোসেনসহ অনেকে যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে সরকার পতনের অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতকে নিয়ে তাঁরা একটি সভাও করেছেন। স্কুলছাত্রদের ঘটনায় সরকার সব দাবি মেনে নেওয়ার পরও তাঁরা সরকার পতনের ষড়যন্ত্র করেন।

মন্ত্রী বলেন, ‘আমার মোবাইলে এসএমএস দিয়ে বলা হয়েছে, “ক্ষমতা তো গেল, বেরোবেন কোন দিক দিয়ে!” আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। আমরা ছোট মন নিয়ে রাজনীতি করি না। আমরা জনগণকে নিয়ে রাজনীতি করি, আমাদের মন বিশাল। আমাদের ভয় দেখাতে আসবেন না।’

মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নোয়াব মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামছুজ্জামান, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কাওছার ভূঁইয়া প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930