সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

‘ক্যান্সারের চেয়েও বড় ঘাতক সড়ক দুর্ঘটনা’

আকাশবার্তা ডেস্ক : 


দেশে সড়ক দুর্ঘটনাকেই এই সময়ের সবচেয়ে বড় ঘাতক বলে অভিহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘কিডনির রোগ বা ক্যান্সার নয়, বর্তমানে সড়ক দুর্ঘটনা জনসাধারণের জন্য আতঙ্ক ও প্রধান ঘাতক। আর এই সড়ক দুর্ঘটনা প্রতিরোধে দক্ষ চালকই কেবল নয়, জনগণকেও সচেতন হতে হবে।’

শনিবার (১১ আগস্ট) কুমিল্লা বুড়িচংয় সদরে দুই কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নতুন স্টেশন উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীকে ভিডিও ফুটেজ দেখে এবং তদন্ত করে সাংবাদিকদের উপর হামলাকারীদের সনাক্ত করে তাদেরকে আইনের আওতায় আনার নির্দেশ দেয়া হয়েছে। কেউই ট্রাফিক আইন মানতে চায় না। সকলেরই সচেতন হওয়া প্রয়োজন। সড়ক দুর্ঘটনা রোধে চালকের দতা যেমন প্রয়োজন তেমনি জনগণের সচেতনতাও খুব দরকার।

পরে সাত কোটি তিন লাখ টাকা ব্যয়ে কুমিল্লা বুড়িচং থানার নবনির্মিত চার তলা ভবন উদ্বোধন শেষে সুধী সমাবেশে যোগ দেন আসাদুজ্জামান খাঁন কামাল। বিকেলে কুমিল্লা পুলিশ লাইনে মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত ‘চেতনায় ৭১’ ভাস্কর্য উদ্বোধনের কথা রয়েছে তার। সেখানে প্রধান অতিথি হিসেবে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন তিনি।

ফায়ার সার্ভিস স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক আইনমন্ত্রী ও বুড়িচংয়ের সংসদ সদস্য আবদুল মতিন খসরু, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান, কুমিল্লার জেলা প্রশাসক আবুল ফজল মীর, পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেনসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930