সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

চাঁদ দেখা গেছে, ঈদ ২২ আগস্ট বুধবার

আকাশবার্তা ডেস্ক : 


আজ রোববার বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।  সোমবার থেকে জিলহজ মাস গণনা শুরু হচ্ছে। সেই হিসেবে আগামী ২২ আগস্ট, বুধবার সারাদেশে পবিত্র ঈদ উল আজহা উদ্‌যাপিত হবে। ইসলাম ধর্মের নিয়ম অনুসারে জিলহজ মাসের ১০ তারিখে ঈদ উল আজহা উদযাপিত হয়।

আজ সন্ধ্যায় রাজধানীর ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।হজরত ইবরাহিম (আ.) এর ত্যাগের মহিমার কথা স্মরণ করে সারা বিশ্বের মুসলিমরা জিলহজ মাসের ১০ তারিখে আল্লাহর অনুগ্রহ লাভের প্রত্যাশায় পশু কুরবানি করে থাকেন। পশু কুরবানির কারণে এই ঈদ সাধারণ মানুষের কাছে কুরবানির ঈদ বলেই পরিচিত।

এদিন মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য হজরত ইবরাহিম (আ.) তার প্রিয় পুত্র হজরত ইসমাইল (আ.)–কে কুরবানি করতে উদ্যত হন। কিন্তু আল্লাহপাকের অশেষ মেহেরবানিতে ইসমাইল (আ.)–এর পরিবর্তে একটি দুম্বা কুরবানি হয়ে যায়। এদিকে, শনিবার সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে এবং দেশটির সুপ্রিম কোর্ট রোববার আরবি জিলহজ মাসের প্রথম দিন বলে ঘোষণা করেছেন। সেই হিসাবে আগামী ২১ আগস্ট সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উল আজহা উদযাপিত হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930