রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

‘ফেসবুকে গুজব-ভুয়া খবর ২৪ ঘণ্টা মনিটরিং করবে সরকার

টেক বার্তা ডেস্ক : 


তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানো, ভুয়া পোস্ট দেওয়ার মতো বিভিন্ন কার্যক্রম ২৪ ঘণ্টা মনিটরিংয়ের জন্য আলাদা সেল গঠন করার পরিকল্পনা করা হচ্ছে। ‘বিভিন্ন সামাজিক মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। ভুয়া খবর ছড়ানো হচ্ছে। আমরা এই বিষয়গুলো ২৪ ঘণ্টা মনিটরিং করব।’

মঙ্গলবার (১৪ আগস্ট) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

তারানা হালিম বলেন, তথ্য মন্ত্রণালয়ে আমরা ছোট একটি ইউনিট করতে চাইছি। সেখানে সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট বিশ্লেষণ করবো যেন কোনোরকম গুজব, নেতিবাচক প্রচারণা, নারীদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য, নারীর সম্মানহানীকর বক্তব্য যাচাই করে বিটিআরসিকে জানিয়ে দিতে পারি যে, এই কন্টেন্টগুলো সত্য নয়, ভিত্তিহীন কিংবা মানহানিকর, নারীর জন্য অবমাননাকর।

নিরাপদ সড়ক আন্দোলনে আহত সাংবাদিকদের চিকিৎসার খরচ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের তহবিল থেকে ব্যয় হবে বলেও জানান তথ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘আজই (মঙ্গলবার) তথ্য মন্ত্রণালয় থেকে কল্যাণ ট্রাস্টে এ সংক্রান্ত চিঠি যাবে। এই চিকিৎসা অবশ্যই সরকারি হাসপাতালে হতে হবে, কোনো বেসরকারি হাসপাতালে নয়।’

প্রতিমন্ত্রী জানান, মাদকের ভয়াবহতা সম্পর্কে অবহিত করতে আগামী ১২ সেপ্টেম্বর কাশিমপুর কারাগার পরিদর্শনে যাবেন। কারাগারে আটক বন্দিদের মাদকের ভয়াবহতা সম্পর্কে বোঝাবেন তিনি। একইসঙ্গে দেশের যেসব সীমান্ত অঞ্চল থেকে মাদক পাচার হয়, সেসব অঞ্চলের নাগরিকদের মাদকের ভয়াবহতা সম্পর্কে অবহিত করতে ডক্যুমেন্টারি প্রদর্শনের আয়োজন করা হবে।

তিনি বলেন, বাল্যবিবাহ নিরোধ, নারীর ক্ষমতায়ন- এই বার্তাগুলো পৌঁছে দেওয়ার জন্য আমরা ইউনিয়নভিত্তিক কাজ শুরু করবো। সেখানে পিকআপ ভ্যান থাকবে, টিভি স্ক্রিন থাকবে। এর মাধ্যমে আমরা প্রচার কার্যক্রম করবো।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১