সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

ফ্লোরিডা স্টেট যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

ফ্লোরিডা থেকে সংবাদদাতা : 


যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১৫আগষ্ট) এ উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়।

যুক্তরাষ্ট্রের ওয়েষ্ট পামবীচ এর সাংগ্রীলা রেষ্টুরেন্টে সন্ধ্যা ৮টায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক যুবনেতা মনজুর আলম শাহিন।

বিশেষ আলোচক হিসাবে আলোচনা করেন, ফ্লোরিডা আওয়ামীলীগের প্রধান উপদেষ্টা বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আমির আলী চৌধুরী, ফ্লোরিডা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ এসোসিয়েশন অফ ফ্লোরিডার সফল সভাপতি মোহাম্মদ এমরান, বাংলাদেশ এসোসিয়েশন অফ ফ্লোরিডার যুগ্ম সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা এবিএম গোলাম মোস্তফা, ফ্লোরিডা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা কাজী হাবীব টিপু, ফ্লোরিডা মহিলা আওয়ামীলীগ সভাপতি মুলসারী খানম সীমা ও সাধারণ সম্পাদক সামছুন নাহার।

আলোচনা করেন, আওয়ামীলীগ নেতা উত্তম দে, ফ্লোরিডা স্টেট যুবলীগের সাবেক সভাপতি ইফতেখার চৌধুরী রিংকু, ফ্লোরিডা স্টেট যুবলীগের সহ-সভাপতি মোহাম্মদ হারুন চৌধুরী, আলাউল ইসলাম শিমু, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ, তানভীর আহম্মেদ ও সাংগঠনিক সম্পাদক অসীম রায় ও মোহাম্মদ জিতু প্রমুখ ।

ফ্লোরিডা স্টেট যুবলীগের সভাপতি হাজী দয়ান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয় । এরপর ১৫ আগষ্ট ও ২১ অাগষ্টে নিহত সকল শহীদের আত্মার মাঘফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয় । পরে পর্যায়ক্রমে বক্রাো বঙ্গবন্ধুর জীবনের উপর তথ্যবহুল আলোচনা করেন ।

প্রধান আলোচক মনজুর আলম শাহিন বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে উপস্থিত সকলের নিকট ৭১ এর পরাজিত শক্তি এবং ৭৫ এর ঘাতকদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

এ সময় মনজুর আলম শাহিন প্রবাসে বঙ্গবন্ধুর জীবন ও তার সংগ্রামী জীবন সম্পর্কে পরবর্তী প্রজন্মকে জানাতে ফ্লোরিডা স্টেট যুবলীগ নেতৃবৃন্দকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামছা বইর কয়েকটি কপি উপহার দেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930