সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

আওয়ামীলীগ অফিস ভাঙচুরের মামলায় লোপার জামিন

আদালত প্রতিবেদক  :


রাজধানী ধানমন্ডি থানায় দায়ের করা নিরাপদ সড়কের দাবীতে আওয়ামীলীগ অফিস ভাঙচুরের ঘটনায় পৃথক ৩ মামলায় বর্নালী চৌধুরী লোপাকে জামিন দিয়েছেন আদালত। রোববার (২৬ আগস্ট) লোপার আইনজীবীরা ঢাকার সিএমএম আদালতে তার জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে জিআরোও এসআই মকবুলুর রহমান জামিনের বিরোধিতা করেন। ঢাকার সিএমএম সাইফুজ্জামান হিরো উভয় পক্ষের বক্তব্য শুনে ১০ হাজার টাকা বন্ডে জামিন মঞ্জুর করেন।

আসমিপক্ষে মামলা পরিচালনা করে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. মহসিন মিয়া, এইচ.এম মাসুমসহ বেশ কিছু আইনজীবীরা। আইনজীবীরা আদালতে বলেন, এ ৩ মামলায় বর্ণালী চৌধুরী লোপা নাম এজাহারে নেই। বাদী কোন সন্দেহ করেনি। তারপর পুলিশ রাস্তা থেকে সন্দেহজনকভাবে জোরপূর্বক তাকে গ্রেপ্তার করে এই মামলা গুলোতে গ্রেপ্তার দেখায় তাকে ২ দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডের কোন অগ্রগতি নেই। মানবিক দৃষ্টিকোন থেকে বিবেচনা করে জামিন দেওয়ার জন্য আদালতে নিবেদন করা হয়।

অপরদিকে রাষ্টপক্ষ থেকে বলা হয়, আসামিকে ইতিপূর্বে রিমান্ডে নেওয়া হয়। সে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। সে তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। যেহেতু মামলা ৩টি তদন্তাধীন সে কারণে তাকে জামিন না দিয়ে কারাগারে আটক রাখা প্রয়োজন।

উল্লেখ্য, গত ৪ আগষ্ট তারিখে ধানমন্ডি থানাধীন ৩/এ আওয়ামীলীগ এর কার্যালয়ে ৪০০/৫০০ ছাত্র নামধারী দুষ্কৃতিকারীরা হামলা করে ভাঙচুর লুটপাট সরকারি সম্পত্তি বিনষ্ট পুলিশের কাজে বাধা সৃষ্টি করে। পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। তারা নিরাপদ সড়কের দাবীর নামে আন্দোলন নাম করে এই ধরনের কাজ করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930