সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

খালেদার মুক্তি দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপির

আকাশবার্তা ডেস্ক : 


বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্ব রাজধানীর চানখারপুলে ঝটিকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে দলটি।

সোমবার (২৭আগস্ট) সকাল ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন গেট থেকে মিছিলটি বের হয়ে চানখারপুল মোড়ের কাছে গিয়ে শেষ হয়।

এদিকে, মিছিলের আগে সমাবেশে রিজভী বলেন, খালেদা জিয়াকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় কারাগারে আটকে রাখা হয়েছে। তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করতে হবে। অন্যথায় এ অবৈধ সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। মিছিল-সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে রুহুল কবির রিজভী সরকারের সমালোচনা করে বলেন, এই অবৈধ সরকার বিএনপি তথা জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংসের জন্য উঠে পড়ে লেগেছে। যে কারণে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দিচ্ছেনা। মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দিয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।

কিন্তু যত ষড়যন্ত্রই করুক তা সফল হবেনা। কারণ এই দেশের জনগণের হৃদয়ে প্রোথিত জাতীয়তাবাদের শিকড়। তিনি আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি দাবি করেন রিজভী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930