সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

সাংবাদিক নদী খুন : সাবেক স্বামীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

আকাশবার্তা ডেস্ক : 


বেসরকারি টেলিভিশন আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদী হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় শিল্পপতি আবুল হোসেন, তার ছেলে রাজিব ও রাজিবের সহকারী মিলনসহ অজ্ঞাত ৬/৭ জনকে আসামি করা হয়েছে। বুধবার (২৯আগস্ট) দুপুরে নিহত সুবর্ণা আক্তার নদীর মা মর্জিনা বেগম বাদী হয়ে পাবনা সদর থানায় মামলাটি করেন।

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার প্রধান আসামি আবুল হোসেনকে (৬০) গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি ইড্রাল ফার্মাসিউটিক্যালস (ইউনানী) ও শিমলা ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক এবং নিহত নদীর দ্বিতীয় স্বামী রাজিবের বাবা।

নিহত নদীর স্বজনরা জানান, প্রায় দেড় বছর আগে গ্রেপ্তার আবুল হোসেনের ছেলে রাজিব হোসেনের সঙ্গে সুবর্ণা আক্তার নদীর বিয়ে হয়। বিয়ের বিষয়টি আবুল হোসেনের পরিবার মেনে না নেয়ায় এক পর্যায়ে রাজিব নদীকে তালাক দেয়। এ ঘটনায় নদী আদালতে যৌতুক মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে বিচারধীন রয়েছে।

এর মধ্যেই মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সুবর্ণা আক্তার নদী শহর থেকে কাজ শেষে রাধানগর মহল্লায় আদর্শ গার্লস হাইস্কুল সংলগ্ন বাসার সামনে পৌঁছামাত্র ওঁৎপেতে থাকা দুর্বৃত্তরা তাকে এলোপাতারি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।সুবর্ণা স্থানীয় অনলাইন পোর্টাল ‘দৈনিক জাগ্রত বাংলা’র সম্পাদক ও প্রকাশক। তার ৫/৬ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930