মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

লক্ষ্মীপুরের হাজিরপাড়ায় আ.লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরের হাজিরপাড়ায় জেলা আওয়ামীলীগের সভাপতি মিয়া মো. গোলাম ফারুক পিংকুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগ। ২১ শে আগষ্ট গ্রেনেড হামলা মামলার আসন্ন রায়কে কেন্দ্র করে জামায়াত বিএনপি জোটের নাশকতা পরিকল্পনা প্রতিরোধে শনিবার সন্ধ্যায় এই সমাবেশ ও বিক্ষোভে মিছিলের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি মিয়া মো. গোলাম ফারুক পিংকু। চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রায়হান হোসেন তুষারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলীয় জোটের আহ্বায়ক এম ছাবির আহম্মেদ, জেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মেদ, হাজিরপাড়া ইউপি চেয়ারম্যান সামছুল আলম বাবুল, ১৪ দলীয় জোটের যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন পাটোয়ারী ও এ্যাড. রহমত উল্যাহ বিপ্লব, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহজাহান কামাল, চন্দ্রগঞ্জ থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক কাউসার আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নিজাম উদ্দিন মুন্না প্রমুখ।

এ সময় জেলা আওয়ামীলীগের সভাপতি বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বলেন, লক্ষ্মীপুরের মানুষ শান্তিতে আছে। আন্দোলনের নামে এবং মামলার রায়ে দন্ডাদেশ থেকে বাঁচতে কোনো ধরণের নাশকতার পরিকল্পনা করা হলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে। অন্যান্য বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী গোলাম ফারুক পিংকুর বিকল্প নেই বলে উল্লেখ করেন।
সমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সহযোগি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০