মঙ্গলবার ১৬ই জুন, ২০২৬ ইং ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

খালেদা জিয়া সামরিক শাসকদের বান্ধুবী : পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :


বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে সামরিক শাসকদের বান্ধুবী হিসাবে অভিহিত করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল এমপি। তিনি বলেন, ২০১৪ সালের নির্বাচনে অংশগ্রহণ না করে অহেতুক তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে দেশে জ্বালাও পোড়াও করে মানুষ হত্যা করেছিল বিএনপি। তারা ভেবেছিল দেশে অরাজকতা সৃষ্টি করলে রাষ্ট্রীয় ক্ষমতা সামরিক বাহিনী দখল করে নিবে। আর সেই স্বপ্নই দেখেছিলেন তিনি। কারণ খালেদা জিয়া হলেন সামরিক শাসকদের বান্ধুবী।

শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নে প্রায় ৩১ লাখ টাকা ব্যায়ে মুক্তিযোদ্ধা কাজী আনোয়ারুল্যাহ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপি’র নেতারা এখন আর তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেন না। তারা এখন বলে খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে যাবে না। বিএনপিকে বেঈমান ও বিশ্বাস ঘাতকের দল উল্লেখ করে মন্ত্রী বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যার চক্রান্ত করেছিল খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান। ওইদিন আওয়ামী লীগের ২৪ জন নেতাকর্মী নিহত হয়েছিলেন। সেই হত্যা মামলার রায় এ মাসেই হবে বলে জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাজাহান আলী, হাজিরপাড়া ইউপি চেয়ারম্যান সামছুল আলম বাবুল, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম ভুলু, সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ইবনে জিসাদ আল নাহিয়ান প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০