মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

চন্দ্রগঞ্জে অপহৃত স্কুলছাত্রী মাইশা ৬দিনও উদ্ধার হয়নি

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরে অপহৃত স্কুলছাত্রী ৬দিন পরও উদ্ধার হয়নি। অপহৃত মাইশা চন্দ্রগঞ্জ থানাধীন চরশাহী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী। সে ওই এলাকার মো. আব্দুল অহিদের মেয়ে। গত ২৫ আগস্ট সন্ধ্যায় চরশাহী ইউনিয়নের নিজবাড়ি থেকে তাকে অপহরণ করা হয়।

মামলা সূত্রে জানা যায়, স্কুলে আসা যাওয়ার পথে বিভিন্ন সময়ে ইসরাত জাহান মাইশাকে উত্ত্যক্ত করে আসছিল স্থানীয় নুরুল্যাপুর গ্রামের আবুল খায়েরের ছেলে মো. মামুন। বিষয়টি মামুনের পরিবারকে মাইশার বাবা অবহিত করেন। এতে মামুন ক্ষিপ্ত হয়ে অপহরণের পরিকল্পনা নেয়। এরপর গত ২৫ আগস্ট সন্ধ্যায় মাইশা প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে মামুন ও তার সহযোগী রাকিবসহ ৮/১০ জন তাকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। এ ঘটনায় অপহৃতার বাবা গত ২৯ আগস্ট মামলা দায়ের করেন।

ভিকটিমের বাবা মো. আব্দুল অহিদ বলেন, ‘আমার কন্যাকে তারা অপহরণ করে নিয়ে গেছে। বর্তমানে আমরা চরম উদ্বেগ উৎকন্ঠায় আছি।

এ ব্যাপারে জানতে চাইলে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, থানায় অপহরণ মামলা নেওয়া হয়েছে। রাকিব নামের এক অভিযুক্তকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। ভিকটিমকে উদ্ধার ও অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০